1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় নজরুল সাহিত্যে ইসলামি দর্শন নিয়ে সেমিনার চুয়াডাঙ্গায় অনুমোদনহীন দুই ক্লিনিক সিলগালা, জরিমানা কালিয়াকৈরে  বিশেষ অভিযানে নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে কথা বলায় চক্রবর্তীসহ পরিবারের ৪ সদস্যকে হত্যা করা হয়েছে: ত্রাণমন্ত্রী  রামগঞ্জের মনির হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত  ঘাটাইলে সরকারি ওষুধ কাণ্ড: ইউএইচএফপিও ওএসডি, ৩ সদস্যের তদন্ত কমিটি ১০ বছর ধরে পাখিদের খাওয়াচ্ছেন কাঁচামাল ব্যবসায়ী বুদ্ধ ডোপ টেস্ট: কারাগার থেকেই নেওয়া হলো সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়ল মান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগ;আটক ৩

বরগুনায় ছাত্রদল নেতার অব্যাহতি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৯ Time View

জহিরুল ইসলাম,আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্র দলের সহ-সভাপতি মেহেদী হাসান রনির অব্যাহতি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বরগুনা জেলা ও সদর উপজেলা ছাত্রদল। 

বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বরগুনা প্রেস ক্লাবের সামনে কয়েক হাজার নেতাকর্মীরা ঘন্টা ব্যপি মানববন্ধনে অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন,সাবেক সাংগঠনিক সম্পাদক জাফরুল ইসলাম জাফর,যুবদলের সিনিয়র সহ-সভাপতি পান্না মৃধা,পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াসিম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল প্যাদা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম বিল্লাহ ছোট্ট, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বশির উদ্দিন,ছাত্রদলের সহ- সভাপতি মেহেদী হাসান রাসেল মিঠু প্রমুখ।এ সময়ে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন,মেহেদী হাসান রনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার,দলের দুর্দিনে সর্বোচ্চ মামলা হামলাড শিকার হয়েছে রনি,দলের জন্য তার যে অবদান তা ভুলে যাওয়ার মতো নয়।অন্যায়ভাবে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার করা না হলে এর চেয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com