1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
অনলাইন আয়ের প্রলোভনে নেত্রকোনায় শতাধিক তরুণ নিঃস্ব আমরা গেলে ওষুধ নাই, ওষুধ কেন যমুনায় স্লোগানে মুখরিত ঘাটাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রশাসনের আশ্বাসে চুয়াডাঙ্গায় বাস ধর্মঘট প্রত্যাহার, ইজিবাইকে উপজেলাভিত্তিক রঙ নির্ধারণ রায়গঞ্জে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন প্রদান ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে সরকারকে চাপে ফেলতে গিয়ে নিজেই ‘বিপাকে’ হাসনাত আবদুল্লাহ বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের রংপুরে চার হত্যাকাণ্ডের আইনি লড়াই না করার ঘোষণা:রংপুর আইনজীবী সমিতি প্রাচীন রেলের শহরকে বঞ্চিত করে রেলপথ মেনে নেওয়া যায় না বিতর নামাজে দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে যা করতে হবে

প্রশাসনের আশ্বাসে চুয়াডাঙ্গায় বাস ধর্মঘট প্রত্যাহার, ইজিবাইকে উপজেলাভিত্তিক রঙ নির্ধারণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩ Time View

 

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ 

 

জেলা প্রশাসনের ইতিবাচক আশ্বাস ও সড়ক শৃঙ্খলা নিশ্চিতের একাধিক সিদ্ধান্তের পর চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি যৌথ সভা শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সাথে আলোচনার পর জেলার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হওয়ার ঘোষণা এলে স্বস্তি ফেরে সাধারণ যাত্রীদের মধ্যে।

 

ঘটনাসূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গায় বাস-মিনিবাস শ্রমিকদের ওপর হামলা ও মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া পাঁচটি প্রধান রুটে হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন মালিক ও শ্রমিকেরা। ফলে শনিবার সকাল থেকেই জেলা জুড়ে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েন হাজারও সাধারণ ও দূরপাল্লার যাত্রী। যাত্রীদের দুর্ভোগ বিবেচনায় এনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দ্রুত উদ্যোগ নেন এবং প্রশাসন, বাস মালিক-শ্রমিক এবং ইজিবাইক মালিক-শ্রমিক নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন।

 

দীর্ঘ বৈঠকে সড়কের শৃঙ্খলা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু কঠোর ও সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ইজিবাইকের বিশৃঙ্খলা রোধে উপজেলাভিত্তিক আলাদা রঙ নির্ধারণের সিদ্ধান্ত অন্যতম। নতুন নিয়ম অনুযায়ী, চুয়াডাঙ্গা পৌরসভা এলাকায় কমলা, সদর উপজেলায় নীল, আলমডাঙ্গায় সবুজ, দামুড়হুদায় খয়েরি এবং জীবননগর উপজেলায় হলুদ রঙের ইজিবাইক চলাচল করবে। একই সঙ্গে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, এক উপজেলার ইজিবাইক অন্য উপজেলায় কোনোভাবেই প্রবেশ করতে পারবে না। আগামী এক সপ্তাহের মধ্যে নির্ধারিত রঙে ইজিবাইক না রাঙালে এবং নিয়ম অমান্য করলে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে প্রশাসন।

 

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার জানান, পরিবহন শ্রমিকদের সার্বিক নিরাপত্তা জোরদারের আশ্বাস দেওয়ার পাশাপাশি সড়কে ইজিবাইকের মাধ্যমে তৈরি হওয়া বিশৃঙ্খলা দূর করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে শ্রমিক সংগঠনগুলো তাদের বাস ধর্মঘট তুলে নেয়। এর ফলে শনিবার দুপুর থেকেই চুয়াডাঙ্গার আন্তঃজেলা পরিবহন ব্যবস্থা পুনরায় সচল হয়ে ওঠে।।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com