1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নাসিরনগর হরিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নি কান্ড  চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ আমতলী-তালতলী সড়কের মানিকঝুড়ি থেকে কচুপাত্রা সড়কের ৮.৪ কিলোমিটার হয়ে উঠেছে মরণ ফাঁদ!  রাতের আঁধারে অচেনা বন্যপ্রাণীর তাণ্ডব, আতঙ্কে ৩ গ্রামের মানুষ মান্দায় চোলাইমদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেপ্তার ১ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ.লীগের বিরুদ্ধে,রায়গঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ চুয়াডাঙ্গার আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক মির্জাপুরে ভিডিও ভাইরাল ইভটিজিংয়ের অপরাধে যুবক গ্রেফতার  মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন মান্দায় নদীতে মিলল নিখোঁজ যুবকের ভাসমান লাশ

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতেই

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

 

 

অনলাইন ডেস্ক 

 

 

 

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। আগের মতো লটারির মাধ্যমেই প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এ ছাড়া চলতি শিক্ষাবর্ষেও এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির প্রস্তাব করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

 

 

 

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণার পর থেকে অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। শিশু সন্তানকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে অনেকেই কোচিং সেন্টার ও গৃহশিক্ষকদের দ্বারস্থ হন। অভিভাবকদের এ উদ্বেগ কমাতে মন্ত্রী নামমাত্র পরীক্ষা নেওয়ার কথা জানালেও দুশ্চিন্তা কমেনি। বরং কোচিং সেন্টারগুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভিড় বেড়েছে। এ নিয়ে গত ১৬ জুলাই দৈনিক কালবেলায় ‘পরীক্ষা ফিরতেই কোচিংয়ে বসন্ত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়।

 

 

 

গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, আগের মতোই লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। কোনো পরীক্ষা হবে না। এদিকে গতকাল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালার খসড়া ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। এবার একাদশে ভর্তি প্রক্রিয়ায় তেমন কোনো পরিবর্তন আসছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com