1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু জাল ওয়ারিশান সনদের মাধ্যমে ৮ কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন  আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মানববন্ধন উল্লাপাড়ায় পানির মিটার চুরি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার নওগার মান্দা উপজেলার জোতবাজার উপস্বাস্থ্য কেন্দ্রের জরাজীর্ণ অবস্থা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা নাসিরনগরে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম   বেনাপোল সীমান্তে  শাড়ি-চাদর-কম্বলসহ ১৭ লাখ টাকার পণ্য আটক নিখোঁজের তিন দিন পর যমুনা নদীতে যুবকের মরদেহ উদ্ধার কুড়িগ্রামে ইয়াবাসহ আইনজীবী দম্পতি আটক সিএনজির পেছনে লুকানো ছিল গাঁজা, গ্রেপ্তার ২

পোরশায় ৩,৮৭০ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ Time View

 

 

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ,পোরশা (নওগাঁ) প্রতিনিধি

 

 

নওগাঁর পোরশায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ১ নম্বর নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী গ্রামের তহুরুল ইসলামের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানার পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল কালাইবাড়ী গ্রামের ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী মো. শাকিল (২০), পিতা মো. মজিবুর রহমান এবং মোছা. বেবী খাতুন (৩৩), স্বামী মো. তহুরুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।

অভিযানকালে তহুরুল ইসলামের বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচে মাটির গর্তে লুকিয়ে রাখা ৩৮৭ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতি পাতায় ১০টি করে মোট ৩ হাজার ৮৭০ পিস ট্যাবলেট জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১১ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদক বিক্রির মাধ্যমে অর্জিত নগদ ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং ব্যবহৃত সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা মাদক, টাকা ও মোবাইল ফোনের জব্দ তালিকা তৈরি করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে জানানো হয়েছে, চক্রটি সীমান্তপথে ভারত থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুইজন ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com