1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারিকে জরিমানা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে স্বামীকে ফাঁসালেন স্ত্রী  পুকুরে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর সিরাজগঞ্জে খান মিষ্টান্ন ভাণ্ডারকে ৮০ হাজার টাকা জরিমানা গোপালপুরে শাখারিয়ায় যমুনার তীব্র ভাঙন: বাঁধ রক্ষায় দিন-রাত আপ্রাণ চেষ্টা এলাকাবাসীর মান্দায় এতিমখানার উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাসিরনগরে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ছাত্র শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে চুয়াডাঙ্গার উথলী রেলস্টেশনে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা চুয়াডাঙ্গায় ২৯২ মেধাবী-দরিদ্র শিক্ষার্থীকে বৃত্তি প্রদান 

পুরুষ নির্যাতন ঠেকাতে আইন প্রণয়নের দাবি, হাইকোর্টে রিট

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৯ Time View

 

ন্যাশনাল ডেস্ক

 

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

 

 

 

 

 

 

মঙ্গলবার (২১ জুলাই) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে।

 

 

 

 

 

আদালতে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান।

 

 

 

 

 

 

 

রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।

 

 

 

রিট আবেদনে বলা হয়েছে, যদি একটি ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়ন করা হয়, তবে আইনের সমতা ও ন্যায়বিচারের স্বার্থে নারীরা ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’-এর অপব্যবহার করতে পারবে না। এছাড়া বিবাদীদের ওপর ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি নতুন আইন প্রণয়নের জন্য নির্দেশনা দেওয়ার আবেদন করা হয়েছে রিটে।

 

 

 

 

 

 

রিটে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে রক্ষা করার জন্য ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি নতুন আইন প্রণয়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং আইনগতভাবে অকার্যকর ঘোষণা করা হবে না-এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

 

 

 

 

 

 

 

এছাড়া ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ বা ‘যৌতুক আইন’-এর অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে রক্ষা করতে বিবাদীদের কেন ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি নতুন আইন প্রণয়নের নির্দেশ দেওয়া হবে না, সেই মর্মেও রুল জারির আবেদন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com