1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ভিপি এমপি আয়নুল হক   রঘুনাথপুর এম এ উচ্চ বিদ্যালয়ে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, ড্রেনেজ না থাকায় চরম ভোগান্তিতে শিক্ষার্থী  ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আব্দুস সাত্তার হজে বিমান ভাড়া কমল বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারিকে জরিমানা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে স্বামীকে ফাঁসালেন স্ত্রী  পুকুরে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর সিরাজগঞ্জে খান মিষ্টান্ন ভাণ্ডারকে ৮০ হাজার টাকা জরিমানা গোপালপুরে শাখারিয়ায় যমুনার তীব্র ভাঙন: বাঁধ রক্ষায় দিন-রাত আপ্রাণ চেষ্টা এলাকাবাসীর মান্দায় এতিমখানার উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মান্দায় এতিমখানার উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫ Time View

 

পলাশ চন্দ্র সরকার,মান্দা (নওগাঁ) প্রতিনিধি

 

 

নওগাঁর মান্দা উপজেলায় এতিমখানাগুলোর সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সেবার গুণগতমান বৃদ্ধির লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি ওসমানগণি শিশু সদন চত্বরে এ সভার আয়োজন করে মান্দা উপজেলা বেসরকারি শিশু সদন এ্যাসোসিয়েশন।

 

মান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

 

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুস সাত্তার, হাফেজ মাওলানা এরশাদ আলী, মাওলানা আতাউর রহমান এবং মাওলানা মামুনুর রশীদ।

 

বক্তারা এতিমখানাগুলোর অবকাঠামোগত উন্নয়ন, এতিম শিশুদের মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ আবাসন এবং সরকারি-বেসরকারি সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিশু সদনগুলোর কার্যক্রম আরও গতিশীল ও টেকসই করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘এতিম শিশুদের লালন-পালন ও সুশিক্ষা নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক ও মানবিক দায়িত্ব। শিশু সদনগুলোকে আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com