1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ভিপি এমপি আয়নুল হক   রঘুনাথপুর এম এ উচ্চ বিদ্যালয়ে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, ড্রেনেজ না থাকায় চরম ভোগান্তিতে শিক্ষার্থী  ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আব্দুস সাত্তার হজে বিমান ভাড়া কমল বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারিকে জরিমানা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে স্বামীকে ফাঁসালেন স্ত্রী  পুকুরে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর সিরাজগঞ্জে খান মিষ্টান্ন ভাণ্ডারকে ৮০ হাজার টাকা জরিমানা গোপালপুরে শাখারিয়ায় যমুনার তীব্র ভাঙন: বাঁধ রক্ষায় দিন-রাত আপ্রাণ চেষ্টা এলাকাবাসীর মান্দায় এতিমখানার উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে পারিবারিক কলহে স্বামীকে ফাঁসালেন স্ত্রী 

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৭ Time View

 

 

মো.মাসুদ রানা মনি,লক্ষ্মীপুর প্রতিনিধি

 

 

লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর গচ্ছিত রাখা অস্ত্রের সন্ধান আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দিয়ে স্বামী আবুল হোসেনকে ফাঁসিয়ে দিলেন স্ত্রী খালেদা আক্তার। ঘটনাটি ঘটেছে উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পুরান বেড়ী এলাকায় আবুল সরদারের বাড়িতে। মঙ্গলবার ২১ জুলাই গভীর রাতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও হামলায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন সর্দার পেশায় একজন জেলে। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে তাঁর স্ত্রী খালেদা আক্তারের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় ফাঁড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে ঘর থেকে বিভিন্ন ধরনের ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করে।

 

এলাকাবাসীর অভিযোগ, এসব অস্ত্র কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা প্রয়োজন। তাদের দাবি, অস্ত্র মজুতের নেপথ্যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করা হোক।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘এ ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনায় আমরা আতঙ্কিত। প্রশাসনের কাছে আমাদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

 

এ বিষয়ে স্থানীয়রা লক্ষ্মীপুর জেলা পুলিশ ও রায়পুর থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তারা।

 

এ ঘটনায় অভিযুক্ত আবুল হোসেন সর্দারকে পাওয়া না যাওয়ায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, পারিবারিক বিষয়াদি আবুল হোসেন সর্দারের সঙ্গে তাঁর স্ত্রী খালেদা আক্তারের বিরোধ চলছিল। আবুল হোসেন নদীতে মাছ ধরতে গেলে খালেদা পুলিশকে অস্ত্র থাকার বিষয়টি অবগত করেন। পরে পুলিশ ধারালো অস্ত্রগুলো উদ্ধার করে নিয়ে আসে। বিষয়টি নিয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com