1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ভিপি এমপি আয়নুল হক   রঘুনাথপুর এম এ উচ্চ বিদ্যালয়ে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, ড্রেনেজ না থাকায় চরম ভোগান্তিতে শিক্ষার্থী  ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আব্দুস সাত্তার হজে বিমান ভাড়া কমল বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারিকে জরিমানা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে স্বামীকে ফাঁসালেন স্ত্রী  পুকুরে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর সিরাজগঞ্জে খান মিষ্টান্ন ভাণ্ডারকে ৮০ হাজার টাকা জরিমানা গোপালপুরে শাখারিয়ায় যমুনার তীব্র ভাঙন: বাঁধ রক্ষায় দিন-রাত আপ্রাণ চেষ্টা এলাকাবাসীর মান্দায় এতিমখানার উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় ২৯২ মেধাবী-দরিদ্র শিক্ষার্থীকে বৃত্তি প্রদান 

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৯ Time View

 

 

 

শিমুল রেজা ,চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে জেলার ২৯২ জন দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে ২০২৫-২০২৬ অর্থবছরের এককালীন শিক্ষাবৃত্তির ১৮ লাখ ২৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র।

 

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উচ্চশিক্ষায় উৎসাহিত করতেই জেলা পরিষদ নিয়মিতভাবে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরাই জাতির কর্ণধার। এই বৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনার খরচ জোগানোর পাশাপাশি শিক্ষা জীবনে উৎসাহ দেবে।

 

চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে জেলা পরিষদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনের প্রেরণা জোগাবে।

 

চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.কে.এম সাইফুর রশীদ বলেন, শিক্ষায় বিনিয়োগই সবচেয়ে বড় বিনিয়োগ। আজ যারা শিক্ষাবৃত্তি পাচ্ছে, তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষার্থী আরাফাত ইসলাম, নাজিফা আনজুম মুনিয়া, বিপ্লব হোসেন ও অভিভাবক টোকন আলী।

 

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, চারটি ক্যাটাগরিতে মোট ২৯২ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে সর্বমোট ১৮ লাখ ২৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৫০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়।

 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১০৪ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে মোট ৭ লাখ ২৮ হাজার টাকা, মেডিকেলের ২২ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ২০ হাজার টাকা এবং প্রকৌশল বিভাগের ১৬ জন শিক্ষার্থীকে ৮ হাজার টাকা করে মোট ১ লাখ ২৮ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com