1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময় দেশে এলপি গ্যাসের সংকট নেই, মন্ত্রীকে অপারেটরদের নিশ্চয়তা কাজিপুরে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার সাপের কামড়ে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধার নারীর মৃত্যু জলরাশি মাঝখানে সবুজে ঘেরা বিস্তীর্ণ ভূমি। পর্যটনের সম্ভাবনায় আমতলীর মাঝের চর একসাথে ৩ পুত্র সন্তান জন্ম দেওয়া কল্পনার পাশে উপজেলা প্রশাসন রংপুরে ৮০ পিস ইয়াবাসহ নারী আটক নাচোল বাজারপাড়ায় জলাবদ্ধতা ও বর্জ্য সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস যশোরে ২৫ কেজি গাঁজাসহ সাড়ে ৭ লাখ  টাকার ভারতীয় পণ্য আটক সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে নলছিটিতে যুবদলের বিক্ষোভ মিছিল

পাকিস্তান বলছে,বল এখন ইরানের কোর্টে

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৬৪ Time View

 

আন্তর্জাতিক

 

 

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান অনেকটা স্পষ্ট করে বলেছে যে, বল এখন ইরানের কোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ মন্তব্য করেন। খবর বিবিসির।

 

 

 

তারার বলেন, পাকিস্তান দ্বিতীয় দফা আলোচনায় অংশগ্রহণের জন্য ইরানকে রাজি করাতে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে এবং সেই প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে।

 

 

তবে, সম্ভাব্য শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে কি না সেটি নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যাচ্ছে না।

 

 

ইরানকে আলোচনায় আনার জন্য পাকিস্তান গত কয়েকদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন অবস্থার মধ্যেই পাকিস্তানের তথ্যমন্ত্রী এই মন্তব্য করলেন।

 

এদিকে পাকিস্তান দুই সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে।

 

 

পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি এ. বেকারের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান। তিনি দুই দেশের মধ্যে সংলাপ ও কূটনৈতিক সম্পৃক্ততা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সূত্রঃ কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com