1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সলঙ্গাকে উপজেলা করার আশ্বাস এমপি ভিপি আয়নুল হকের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিজিবি মোতায়েন কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুন টেকনাফে ১০ হাজার কেজি ইউরিয়া মিয়ানমারে পাচারের চেষ্টা, সারসহ ৯ পাচারকারী আটক ঝালকাঠির নলছিটিতে জাতীয় যুব দিবস পালিত নওগাঁর পোরশায় জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ রায়গঞ্জের জনবহুল আঞ্চলিক সড়কে দুর্ভোগ, সংস্কারের দাবিতে মানববন্ধন রায়গঞ্জে সাজাপ্রাপ্ত সাবেক ইউপি সদস্য ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ বৃদ্ধ বয়সেও নিয়মিত চিনাবাদাম খাওয়ায় মিলবে যে উপকার বর্তমান স্ত্রীর দাবি ৩০ বছরে তিন বউ ছাড়া কিছুই দেয়নি কাঞ্চন

এক বছরের মধ্যে সলঙ্গাকে উপজেলা করার আশ্বাস এমপি ভিপি আয়নুল হকের

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

 

 

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

আগামী এক বছরের মধ্যে সিরাজগঞ্জের সলঙ্গাকে নতুন উপজেলা হিসেবে ঘোষণা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

 

রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সলঙ্গা বাজারের কদমতলায় সলঙ্গা থানা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন কার্যালয়ের উদ্বোধনও করেন তিনি।

 

বক্তব্যে সংসদ সদস্য ভিপি আয়নুল হক বলেন, সলঙ্গা ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ এলাকা। পাক-ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাসের সঙ্গে এ অঞ্চলের গভীর সম্পর্ক রয়েছে। তাই আগামী এক বছরের মধ্যে সলঙ্গাকে নতুন উপজেলা হিসেবে ঘোষণা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

এ সময় জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা করে তিনি বলেন, দলটির বক্তব্য ও আদর্শের মধ্যে অসংগতি রয়েছে।

 

সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, সহসভাপতি এম দুলাল উদ্দিন আহমেদ ও কে এম শহিদুল ইসলাম মজনু এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন, ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মোহর, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার দুলাল, যুবদলের সদস্যসচিব শাহীন রেজা, শ্রমিকদলের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সলঙ্গা থানা ছাত্রদলের সদস্যসচিব সুলতান মাহমুদ সুজন, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক ও মহিলা দলের সভাপতি রহিমা বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com