1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

নলছিটিতে ইভটিজিং ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View

 

 

রাজীব কুমার মালো ,ঝালকাঠি প্রতিনিধি

 

ঝালকাঠির নলছিটিতে ইভটিজিং, চাঁদাবাজি, বাল্যবিবাহ,অনলাইন জুয়া,সন্ত্রাস ও মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

ঝালকাঠি জেলা পুলিশের আয়োজনে শুক্রবার( ১১ সেপ্টেম্বর) বিকেলে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার মেরিন সুলতানা।

 

 

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান সোহাগের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর,নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) প্রতীক কুমার কুন্ডু,জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা সালু, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না,সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান মল্লিক,সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

 

 

সভায় উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের, জনপ্রতিনিধি,শিক্ষক,রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন স্তরের সাধারণ জনগণ অংশ নেন। মতবিনিময় সভায় উপস্থিত অতিথিবৃন্দ স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন মতামত মনোযোগ সহকারে শুনে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নলছিটি থানার ওসি তদন্ত মো. বেলায়েত হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com