
হাবিবুর রহমান ,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ ১১ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে তিস্তা ব্যারাজের ডালিয়া ব্রিজ সংলগ্ন নদীতে লাশটি ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় লাশটি নদী থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়।
গত ৯ সেপ্টেম্বর ডিমলা উপজেলার দোহল পাড়া গোরিং তিস্তা নদীতে গোসল করতে নেমে ওই যুবক নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, স্বজন ও স্থানীয়রা নদীতে উদ্ধার অভিযান চালান। তবে প্রথম দুই দিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
অবশেষে শুক্রবার সকালে তিস্তা ব্যারাজের ডালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় নদীতে লাশটি ভেসে উঠলে স্থানীয়রা বিষয়টি দেখতে পান। পরে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।