1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাউজানে যুবদল নেতা হত্যা:দুই দিনেও নেই গ্রেপ্তার  রাজবাড়ীর কালুখালীতে পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল- গুলি-গাঁজা উদ্ধার পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী নলছিটিতে এলাকাবাসীর মানববন্ধনে মানহানি হওয়ায় অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভিযোগের ৩০ মিনিটেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল রায়গঞ্জ পুলিশ সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, নেত্রকোণায় মানববন্ধন বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

নওগাঁর আত্রাইয়ে চাল ভর্তি ট্রাক জব্দ; ক্রেতা ও চালক গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ২৫৩ Time View

নওগাঁ ও আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে সোয়া ১৯হাজার কেজি চাল বোঝাই একটি ট্রাক জব্দ করেছে থানা পুলিশ। সেই সাথে অবৈধভাবে মজুদ করার দায়ে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো পার্শ্ববর্তী বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার পাঁচুশাহ গ্রামের কাশেম আলীর ছেলে চাল ক্রেতা আলেফ হোসেন (৪২) এবং পঞ্চগড় জেলা সদরের সরদারপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ট্রাক চালক সাইদুল ইসলাম (৩৮)। তাদেরকে সোমবার (১৭জুন) সকালে আদালতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম। এর আগে রবিবার ১৬জুন দুপুরের দিকে উপজেলার পতিসর বাজার এলাকায় অভিযান চালিয়ে ট্রাক ভর্তিচালসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ওসি জহুরুল ইসলাম বলেন, অবৈধভাবে চাল মজুদ এবং বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুরে উপজেলার পতিসর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় চাল ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়। যেখানে চালের পরিমাণ ছিল ১৯হাজার ২৫০কেজি। এসময় চালগুলোর ক্রেতা আলেফ হোসেন ও ট্রাক চালক সাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় থানা পুলিশের পক্ষ থেকে এসআই গৌরাঙ্গ মোহন রায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

চালগুলো সরকারি কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অভিযানের সময় সরকারি কোনো বস্তা পাইনি। তবে খাদ্য বিভাগের কর্মকর্তারা চালগুলো সরকারি বলে মনে করছেন। তারা অভিযানের সময় আমাদের সঙ্গে ছিলেন। তবে গ্রেপ্তারকৃতদের মূল অপরাধ তারা অবৈধভাবে চালগুলো মজুদ ও কালোবাজারে বিক্রি করছিল। এছাড়া চাল বিক্রয়ের সাথে জড়িত ব্যবসায়ীকে ধরতে এবং জব্দকৃত চালগুলো সরকারি চাল কিনা তা ক্ষতিয়ে দেখতে সুষ্ঠু তদন্ত চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে স্থানীয় একজন মুঠোফোনে এই প্রতিবেদককে জানান চালগুলো ছিল সরকারি। সঠিকভাবে তদন্ত করলে এর সাথে আরও যারা জড়িত তারা বের হয়ে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com