1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত খাইরুল ইসলাম দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী রাউজানে যুবদল নেতা হত্যা:দুই দিনেও নেই গ্রেপ্তার  রাজবাড়ীর কালুখালীতে পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল- গুলি-গাঁজা উদ্ধার পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী নলছিটিতে এলাকাবাসীর মানববন্ধনে মানহানি হওয়ায় অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভিযোগের ৩০ মিনিটেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল রায়গঞ্জ পুলিশ সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা

নওগাঁয় পশুহাটে অতিরিক্ত টোল আদায়; দুই ইজাদারকে ৬০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৩০১ Time View

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাই ও মহাদেবপুরে পশুর হাটে নির্ধারিত মূল্যের অধিক খাজনা আদায় এবং রশিদে টোলের পরিমাণ না লেখায় মোবাইল কোর্টের মাধ্যমে দুই ইজাদারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে ৪ টায় নওগাঁ জেলা প্রশাসন মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মওলা।

এর আগে এদিন বিকেল ৩ টায় আত্রাই উপজেলায় হাট চলাকালীন সময় মোবাইল কোর্টের বিচারক জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ, শিক্ষা ও কল্যাণ) সাকিব বিন জামান প্রত্যয় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অপরদিকে একই দিনে মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের চকগৌরী হাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা। এসময় কোরবানির পশু বিক্রয়ে সরকার নির্ধারিত টোলের অধিক হারে আদায় করায় ওই হাটের ইজারাদারকে তিনি ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাকিব বিন জামান প্রত্যয় বলেন, আত্রাই পশুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশী টোল আদায় করা হচ্ছে এমন অভিযোগের পেয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরেজমিনে হাটটিতে উপস্থিত হয়ে দেখা যায়, নির্ধারিত টোলের চেয়ে বেশি টোল আদায় করা হচ্ছে এবং রশিদে টোলের পরিমাণ না লেখার অভিযোগ প্রমাণিত হওয়ায় ইজারদার আবুল কালাম আজাদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এরকম অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য ইজারদারকে সতর্ক করা হয়েছে বলেও তিনি জানান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com