1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২৬ অক্টোবর আজকের নামাজের সময়সূচি চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসবের জমকালো উদ্বোধন কালিয়াকৈরে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই, আহত ছেলে চুয়াডাঙ্গায় তরুণ উদ্যোক্তারাই দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার চালিকাশক্তি: এমপি রাসেল ঈশ্বরগঞ্জে মাদক আইনে যুবকের এক মাসের কারাদণ্ড ও জরিমানা  সার সরবরাহ পরিস্থিতি দেখতে চুয়াডাঙ্গায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব  পদ্মা ব্যারেজের কাজ শুরু জানুয়ারিতে, ব্যয় ৩৫ হাজার কোটি টাকা:পাবনায় পানিসম্পদ মন্ত্রী  আটপাড়ায় সাংবাদিককে হুমকির অভিযোগ, থানায় জিডি; তদন্তে পুলিশ চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন দুই বই অনুমোদন  গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য ঈশ্বরগঞ্জের দুই গ্রাম

দর্শনা ডিলাক্স পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে প্রাণ গেল ৩ জনের, আহত ১৬

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

 

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী দর্শনা ডিলাক্স পরিবহন একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের পানিভর্তি খাদে পড়ে ৩ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) রাত সোয়া ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে উপজেলার হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছে।

 

নিহতদের মধ্যে রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) নামে একজনের নাম জানা গেছে। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলা কার্পাসডাঙ্গায় বাকিদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আহতরা হলেন- দামুড়হুদার হৃদয় (৩০), দামুড়হুদার শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫),ও ইমরান (২৭), নামের যুবকের বাড়ি জীবননগর। গিলবাড সরকার (৫৫), ও তরিকুল ইসলামের বাড়ি মেহেরপুরের মুজিবনগর। (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), তাদের বাড়ি জীবননগর। রফিকুল ইসলাম (৩৫), তার বাড়ি ঝিনাইদহের মহেশপুরের।

অনিফিন (১৭), দামুড়হুদার কার্পাসডাঙ্গার সন্দীপন বসু (৪০), ঢাকার আফতাবনগরের ইকরাম (৪০), মাগুরা সদরের রায়হান (২১), জীবননগর হাসিব (২২), ঝিনাইদহের মহেশপুরের তিশা (২৪), দামুড়হুদার কার্পাসডাঙ্গার বোরহান উদ্দিন (৫৫)। তারা চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকা ও মাগুরার বিভিন্ন এলাকার বাসিন্দা।

 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের বাসটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের খাদে পড়ে যায়।

 

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধার করা ১১ জনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এছাড়া পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com