1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় নজরুল সাহিত্যে ইসলামি দর্শন নিয়ে সেমিনার চুয়াডাঙ্গায় অনুমোদনহীন দুই ক্লিনিক সিলগালা, জরিমানা কালিয়াকৈরে  বিশেষ অভিযানে নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে কথা বলায় চক্রবর্তীসহ পরিবারের ৪ সদস্যকে হত্যা করা হয়েছে: ত্রাণমন্ত্রী  রামগঞ্জের মনির হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত  ঘাটাইলে সরকারি ওষুধ কাণ্ড: ইউএইচএফপিও ওএসডি, ৩ সদস্যের তদন্ত কমিটি ১০ বছর ধরে পাখিদের খাওয়াচ্ছেন কাঁচামাল ব্যবসায়ী বুদ্ধ ডোপ টেস্ট: কারাগার থেকেই নেওয়া হলো সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়ল মান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগ;আটক ৩

তিনদিনেও খোঁজ মেলেনি মাদ্রাসা পড়ুয়া জমজ ভাইয়ের

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৭২ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জে মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ জমজ দুই ভাইয়ের সন্ধান মেলেনি তিন দিনেও। গত রোববার (২৯ মার্চ) বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে বের হওয়ার পর আর ফিরে আসেনি ১১ বছর বয়সী দুই শিশু। নিখোঁজ শিশুরা হলো শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে রাসেল (১১) ও রাশেদুল (১১)। তারা বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া গ্রামের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসার ছাত্র।

 

 

এ ঘটনায় মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বেলকুচি থানায় সাধারণ ডায়রী করেছে নিখোঁজ জমজের বাবা মো. নজরুল ইসলাম।

 

 

নজরুল ইসলাম বলেন, রোববার ধীতপুর গ্রাম থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নৌকাযোগে এনায়েতপুরে যায়। এনায়েতপুর কেজির মোড় থেকে মুকুন্দগাতী বাজার হয়ে বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসায় যাচ্ছিল তারা। তারপর থেকেই নিখোঁজ। তিনি বলেন দুদিন ধরে আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও তাদের পাওয়া যায়নি।

 

 

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, শিশু দুটির বাড়ি শাহজাদপুর থানাধীন ধীতপুর গ্রামে। তবে তার পরিবার বলছে বেলকুচি থানা বওড়া মাদরাসায় আসার পর নিখোঁজ হয়েছে তার। ঘটনাস্থল শাহজাদপুর নাকি বেলকুচি সেটা এখনো আমরা নিশ্চিত নই। বেলকুচি থানায় আমরা জিডি গ্রহণ করেছি। শিশু দুটির সন্ধান করতে তদন্ত শুরু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com