1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

তাবলিগের প্রবীণ মুরুব্বি মাওলানা এহসানুল হক মারা গেছেন

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

 

 

ইসলাম ডেস্ক

 

 

 

তাবলিগ জামাতের বিশ্ব আলমি শূরার উল্লেখযোগ্য সদস্য ও পাকিস্তানের রায়বেন্ড মারকাজের প্রবীণ মুরুব্বি মাওলানা এহসানুল হক মারা গেছেন। পাকিস্তানের স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

 

 

কালবেলাকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ আলমি শূরার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

 

 

 

 

তিনি বলেন, মাওলানা এহসানুল হক পাকিস্তানের স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে মৃত্যুবরণ করেন।

 

 

মাওলানা এহসানুল হকের বাড়ি পাকিস্তানে। তিনি পাকিস্তানের রায়বেন্ড মারকাজের প্রবীণ মুরুব্বি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে তাবলিগ জামাতের কার্যক্রমের সঙ্গে যুক্ত আলমি শূরার একজন উল্লেখযোগ্য সদস্য ছিলেন তিনি।

 

 

 

 

দীর্ঘ ইলমি ও দাওয়াতি জীবনে মাওলানা এহসানুল হক তাবলিগ জামাতের কার্যক্রমে যুক্ত ছিলেন। ইলম শিক্ষা ও শিক্ষকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন দাওয়াতি কার্যক্রমে সময় দেন।

 

 

তাবলিগ জামাত বাংলাদেশ আলমি শুরার তথ্য অনুযায়ী, তিনি পাকিস্তানের তাবলিগ জামাতের আমির বাবু বশিরের সন্তান। বাবু বশির বাংলাদেশের তাবলিগের কার্যক্রমের সঙ্গেও যুক্ত ছিলেন।

 

 

মাওলানা এহসানুল হক ভারতের সাহারানপুরের মাজাহিরুল উলুম মাদ্রাসায় পড়াশোনা করেন। সেখানে তিনি মাওলানা হারুন সাহেবের সঙ্গে একই সময়ে অধ্যয়ন করেন। পরে শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া কান্ধলভী (রহ.)-এর কাছে হাদিস অধ্যয়ন করেন। দীর্ঘদিন তার সান্নিধ্যেও ছিলেন তিনি।

 

 

সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ছাত্রজীবনেই মাওলানা মুহাম্মদ জাকারিয়া কান্ধলভী (রহ.) মাওলানা এহসানুল হককে খেলাফত প্রদান করেন। পড়াশোনা শেষে তিনি সাত চিল্লার জন্য তাবলিগের সঙ্গে সময় কাটান। পরবর্তী সময়ে ভারতের নিজামুদ্দিন মারকাজের কাশিফুল উলুম মাদ্রাসায় দীর্ঘদিন শিক্ষকতা করেন মাওলানা এহসানুল হক। সেখানে মাওলানা হারুন সাহেবের সঙ্গেও শিক্ষকতা করেছেন বলে সংশ্লিষ্টরা জানান।

 

 

মাওলানা ইউসুফ (রহ.)-এর মৃত্যুর পর তিনি পাকিস্তানের রায়বেন্ড মারকাজে চলে যান। এরপর সেখানে ইলম শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমের পাশাপাশি মারকাজের বিভিন্ন দায়িত্ব পালন করেন।

 

 

সংশ্লিষ্টদের দাবি, মাওলানা ইলিয়াস (রহ.)-এর পরিবারের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

 

 

দীর্ঘ ইলমি জীবন ও তাবলিগ জামাতের সঙ্গে সম্পৃক্ততার কারণে মাওলানা এহসানুল হক তাবলিগের অঙ্গনে পরিচিত ও সম্মানিত আলেম হিসেবে বিবেচিত ছিলেন।

 

 

তার মৃত্যুর ঘটনায় পাকিস্তানসহ বিভিন্ন দেশে তাবলিগ জামাতের সাথী, আলেম-উলামা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com