1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি বিশ্বকাপের উন্মাদনায় রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি মঙ্গলবার কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম টি-টোয়েন্টি সিরিজ খেলতে বন্দরনগরীতে অস্ট্রেলিয়া দল দুর্নীতি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা  রায়গঞ্জে শালিয়াগাড়ী-ভবানীপুর সড়কে ভয়াবহ গর্ত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত খাইরুল ইসলাম দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

তাড়াশে ৮১ কেজি গাঁজাসহ ৩ বিক্রেতা আটক, ট্রাক জব্দ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৪৪ Time View

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ৮১ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদস্যরা।

বুধবার (২১ আগস্ট) বিকালে উপজেলার চরহামকুড়িয়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রাজশাহী জেলার রড়মত্তপাড়া গ্রামের মো. বাবর আলীর ছেলে মো. মাইনুল ইসলাম (২৯), বেজোড়া গ্রামের আব্দুল গফফার আলীর ছেলে মো. ফারুক হোসেন (২৮) ও কর্ণহার গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে মো. জুবাইর ইসলাম (২০)।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (অপস্ অফিসার) মো. উসমান গণি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরহামকুড়িয়া বাজার এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে একটি ট্রাকে ৮১ কেজি গাঁজা, ৫টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৫২৫ টাকা পাওয়া যায়। এ সময় ওই গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় তাড়াশ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com