1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আরামকো টাওয়ারে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আদমদীঘিতে সাইবার মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার  বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মুকুল সভাপতি, ইলাম সাধারণ সম্পাদক নির্বাচিত সাদুল্লাপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রায়গঞ্জে তিন পদে ফরম বিতরণ শুরু, প্রথম দিনেই ৬৭ ফরম উত্তোলন চুয়াডাঙ্গায় হঠাৎ বৃষ্টিতে ক্ষতির শঙ্কা, বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হলে ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা  সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু নেত্রকোনায় খনন ও দখল দূষণের শিকার এক সময়ের খরস্রোতা ঐতিহ্যবাহী মগড়া নদী আদমদীঘিতে আদালতের আদেশ অমান্য করে ধান কাটার অভিযোগ

তাড়াশে প্রাচীন শিব মন্দিরের জায়গা দখল করে গাছ কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪০ Time View

 

 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের তাড়াশে তালম গ্রামের প্রাচীন শিব মন্দিরের জায়গা দখল ও সেখান থেকে বটপাকুর, তাল, ইউকিপিটাসসহ পাঁচটি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় মো. আব্দুল মান্নান নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে।
গত শুক্রবার উপজেলার তালম ইউনিয়নের তালম শিব পাড়ায় শ্রী শ্রী শ্যাম সুন্দর শিব মন্দিরে বিগ্রহ চত্বরে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে প্রতিকার চেয়ে শুক্রবার রাতে শ্রী শ্রী শ্যাম সুন্দর শিব মন্দিরের সাধারণ সম্পাদক সনাতন দাশ তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আর লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান।
স্থানীয় ও লিখিত অভিযোগে সূত্রে জানা গেছে, জমিদারী আমলে নাটোরের জমিদার রানী ভবানীর শাসানামলে উপজেলার তালম ইউনিয়নের তালম শিব পাড়ায় ৩.২৯ একর জায়গা নিয়ে শ্রী শ্রী শ্যাম সুন্দর শিব মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বৃহত এ শিব মন্দিরে অত্র অঞ্চলের সনাতন ধর্মালম্বীরা পুজা-অর্চণা করে আসছেন। পাশাপাশি শিব মন্দিরে টি একটি কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে।
এ দিকে গত ৩০ জানুয়ারি তালম শিব পাড়ার আব্দুল করিমের ছেলে প্রভাবশালী মো. আব্দুল মান্নান (৫৫) প্রকাশ্যে দিন দুপুরে ওই শিব মন্দিরের দুইটি তাল গাছ, তিনটি ইউকিপিটাস গাছ কেটে ফেলেন। সেই সাথে মন্দির লাগায়া একটি শতবর্ষী বট- পাকুরের বড় বড় ডাল কেটে নেন। এ ছাড়া এ প্রভাবশালী শিব মন্দিরের ৩.২৯ একর জায়গার মধ্যে কিছু অংশ বেড়া দিয়ে নিজের দখলে নেন।
শিব মন্দিরের জায়গা দখল ও গাছ কাটার ঘটনাটি জানার পর প্রতিকার চেয়ে শুক্রবার রাতে মন্দির কমিটির সাধারণ সম্পাদক সনাতন দাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে তিনি এ প্রসঙ্গে রোববার জানিয়েছেন, প্রভাবশালী মান্নান এর আগেও  মন্দিরের জায়গা জোড়পূর্বক দখল করে পাকা বাড়ি বানিয়েছেন। তারপরও থামেনি। ফের গত শুক্রবার তিনি প্রাচীন এ মন্দিরের ৫ টি গাছ কেটে ফেলেন। সেই সাথে মন্দির লাগায়া একটি শতবর্ষী বট- পাকুরের বড় বড় ডাল কেটে নেন। এ ছাড়া মন্দিরের জায়গার মধ্যে কিছু অংশ আবারও বেড়া দিয়ে নিজের দখলে নিয়েছেন।
অপরদিকে গাছ কাটা ও জায়গা দখল বিষয়ে আব্দুল মান্নানের ভাষ্য, গাছ ও জায়গা তো পড়েই থাকে। আমার প্রয়োজন ছিল তাই গাছ কেটেছি। এ ভাবে একটি প্রতিষ্ঠানের জায়গা দখল ও গাছ কাটা অন্যায় কিনা এ প্রশ্ন করলে তিনি দ্রুত সেখান থেকে সটকে পড়েন।
এ প্রসঙ্গে রোববার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com