
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি
দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিকল্পিত ষড়যন্ত্র ও অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধার সাদুল্লাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৯ নম্বর বনগ্রাম ইউনিয়ন শাখা।
শুক্রবার ( ২০ নভেম্বর)এ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন বনগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ শাহিন আল পারভেজ ও সদস্যসচিব মোঃ শহিদুল ইসলাম শহিদ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ছামছুল হাসান ছামছুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুস সালাম মিয়া। এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ও অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। এ জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।