তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে তালম গ্রামের প্রাচীন শিব মন্দিরের জায়গা দখল ও সেখান থেকে বটপাকুর, তাল, ইউকিপিটাসসহ পাঁচটি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় মো. আব্দুল মান্নান নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে।
গত শুক্রবার উপজেলার তালম ইউনিয়নের তালম শিব পাড়ায় শ্রী শ্রী শ্যাম সুন্দর শিব মন্দিরে বিগ্রহ চত্বরে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে প্রতিকার চেয়ে শুক্রবার রাতে শ্রী শ্রী শ্যাম সুন্দর শিব মন্দিরের সাধারণ সম্পাদক সনাতন দাশ তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আর লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান।
স্থানীয় ও লিখিত অভিযোগে সূত্রে জানা গেছে, জমিদারী আমলে নাটোরের জমিদার রানী ভবানীর শাসানামলে উপজেলার তালম ইউনিয়নের তালম শিব পাড়ায় ৩.২৯ একর জায়গা নিয়ে শ্রী শ্রী শ্যাম সুন্দর শিব মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বৃহত এ শিব মন্দিরে অত্র অঞ্চলের সনাতন ধর্মালম্বীরা পুজা-অর্চণা করে আসছেন। পাশাপাশি শিব মন্দিরে টি একটি কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে।
এ দিকে গত ৩০ জানুয়ারি তালম শিব পাড়ার আব্দুল করিমের ছেলে প্রভাবশালী মো. আব্দুল মান্নান (৫৫) প্রকাশ্যে দিন দুপুরে ওই শিব মন্দিরের দুইটি তাল গাছ, তিনটি ইউকিপিটাস গাছ কেটে ফেলেন। সেই সাথে মন্দির লাগায়া একটি শতবর্ষী বট- পাকুরের বড় বড় ডাল কেটে নেন। এ ছাড়া এ প্রভাবশালী শিব মন্দিরের ৩.২৯ একর জায়গার মধ্যে কিছু অংশ বেড়া দিয়ে নিজের দখলে নেন।
শিব মন্দিরের জায়গা দখল ও গাছ কাটার ঘটনাটি জানার পর প্রতিকার চেয়ে শুক্রবার রাতে মন্দির কমিটির সাধারণ সম্পাদক সনাতন দাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে তিনি এ প্রসঙ্গে রোববার জানিয়েছেন, প্রভাবশালী মান্নান এর আগেও মন্দিরের জায়গা জোড়পূর্বক দখল করে পাকা বাড়ি বানিয়েছেন। তারপরও থামেনি। ফের গত শুক্রবার তিনি প্রাচীন এ মন্দিরের ৫ টি গাছ কেটে ফেলেন। সেই সাথে মন্দির লাগায়া একটি শতবর্ষী বট- পাকুরের বড় বড় ডাল কেটে নেন। এ ছাড়া মন্দিরের জায়গার মধ্যে কিছু অংশ আবারও বেড়া দিয়ে নিজের দখলে নিয়েছেন।
অপরদিকে গাছ কাটা ও জায়গা দখল বিষয়ে আব্দুল মান্নানের ভাষ্য, গাছ ও জায়গা তো পড়েই থাকে। আমার প্রয়োজন ছিল তাই গাছ কেটেছি। এ ভাবে একটি প্রতিষ্ঠানের জায়গা দখল ও গাছ কাটা অন্যায় কিনা এ প্রশ্ন করলে তিনি দ্রুত সেখান থেকে সটকে পড়েন।
এ প্রসঙ্গে রোববার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat