1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

দুর্ঘটনাগ্রস্ত শিক্ষার্থী অতসী সরকারের চিকিৎসায় সহায়তায় নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে ‘লোয়ার ডেপথ’

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

 

 

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

 

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার মেট অতসী সরকার এক আকস্মিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বিভাগের চতুর্থ আন্তর্জাতিক নাট্যোৎসবে নাটক পরিবেশনকালে দুর্ভাগ্যবশত তাঁর ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত তাঁর অস্ত্রোপচার প্রয়োজন, যার জন্য আনুমানিক দুই লক্ষাধিক টাকার আর্থিক সহায়তা প্রয়োজন।

 

অতসী সরকারের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং তাঁর পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। বিভাগের সার্বিক আয়োজনে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সহযোগিতায় আয়োজন করা হয়েছে নাটক ‘লোয়ার ডেপথ’-এর বিশেষ প্রদর্শনীর।

 

আগামী ২৪ ও ২৫ আগস্ট যথাক্রমে দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের নাট্য ল্যাবে নাটকটির মোট চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনী থেকে সংগৃহীত অর্থের পুরোটাই ব্যয় করা হবে অতসীর চিকিৎসা তহবিলে।

 

নাট্যকলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিব বলেন, অতসী আমার বন্ধু, কারও বড় বোন, আবার কারও ছোট বোন। সে রোভার স্কাউটেরও একজন সদস্য। যে মানুষটি বিভিন্ন সময়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে, বিপদের সময়ে তার পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাই সবাই নিজ নিজ অবস্থান থেকে এই নাট্য প্রদর্শনীতে যুক্ত হবেন এবং অতসীর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন—এটাই আমাদের প্রত্যাশা।

 

এ বিষয়ে নাট্যকলা বিভাগের শিক্ষক সৈয়দ মামুন রেজা বলেন, আমরা জানি, আমাদের আর্থিক ও সামাজিক কাঠামোর মধ্যে একটি পরিবারের পক্ষে হঠাৎ করে বড় অঙ্কের টাকা সংগ্রহ করা সহজ নয়। সে কারণে নিয়মিত শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য বিভাগের সঙ্গে আলোচনা করে আমরা এই প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া এ কার্যক্রমে যুক্ত হয়েছে রোভার স্কাউটও।

 

 

একজন প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীর এই দুঃসময়ে তাঁর পাশে দাঁড়াতে এবং টিকিট সংগ্রহ করে নাট্য প্রদর্শনীতে উপস্থিত হয়ে এই মানবিক উদ্যোগে সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। অতসী সরকারের দ্রুত সুস্থতা কামনা করে সবার সহযোগিতা চেয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com