1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গভীর রাতে  রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর মন্দিরে চুরির মূল হোতা গ্রেফতার: সিএমপির বন্দর থানার অভিযানে নগদ টাকা উদ্ধার চুয়াডাঙ্গায় এক মণ ওজনের বিশালাকৃতির কাঁঠাল অবশেষে ইমামের বিয়ে, সালিশে ১০ লাখ টাকা কাবিন দুই পা নেই, তবুও থামেনি জান্নাতুলের স্বপ্ন চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি সাংবাদিক বনাম সাংবাদিক: পেশাদারিত্বের সংকট ও সুস্থ গণমাধ্যমের অন্তরায়

টয়লেটে পায়ে মাড়িয়ে তৈরি হচ্ছিল সেমাইয়ের খামির 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১০১ Time View

ডেস্ক

 

বগুড়া শহরের নিশিন্দারায় পা দিয়ে ময়দা তৈরি করে টয়লেটের মধ্যে লাচ্ছা সেমাই তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে তিন লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে আলিফ লাচ্ছা সেমাই কারখানাকে তিন লাখ টাকা ও শাহ লাচ্ছা সেমাই কারখানার মেসার্স মজিদ ফুড প্রোডাক্টস এর মালিকের (চল্লিশ হাজার) টাকা জরিমানা।

 

 

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৪ পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।

 

 

অভিযান চলাকালে পায়ে মাড়িয়ে খামির তৈরি ও টয়লেটের ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন, দুর্গন্ধময় স্থানে সংরক্ষণ এবং সেমাই উৎপাদনে বিএসটিআইয়ের মান সনদ না থাকায় ‘আলিফ লাচ্ছা সেমাই’ কারখানার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জব্দ করে ধ্বংস করা হয় পায়ে মাড়িয়ে প্রস্তুত করা আনুমানিক ১০০ কেজি ময়দার খামির। এছাড়া মেসার্স মজিদ ফুড প্রোডাক্টসের ‘শাহ লাচ্ছা সেমাই’ কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com