1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সলঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ধানগড়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ভিপি আয়নুল হক দর্শনায় ভোক্তা অধিকারের অভিযান: ২ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চুয়াডাঙ্গায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন রায়গঞ্জের নিমগাছিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ দোকান পরিদর্শনে এমপি ভিপি আয়নুল হক সিরাজগঞ্জে ইকোপার্ক থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার দামুড়হুদায় পানির মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে এক প্রার্থী নীতিতে বিএনপি: ভূমিমন্ত্রী  ২৫দিন ধরে নিখোঁজ দিনমজুর রফিকুল,পথ চেয়ে স্ত্রীর চোখে জল

ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

 

 

রাজীব কুমার মালো,ঝালকাঠি প্রতিনিধিঃ

 

 

নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়।

 

র‍্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিনা আল গাজী।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।

 

বক্তারা দলের প্রতিষ্ঠার ইতিহাস, বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ভূমিকা এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন।

 

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শকে সামনে রেখে দলটি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ১৯৭৫ সালের রাজনৈতিক অস্থিরতা ও একদলীয় শাসনের অবসানের পর গণতন্ত্র, জাতীয় ঐক্য, শৃঙ্খলা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তা থেকে এ উদ্যোগ নেওয়া হয়। প্রতিষ্ঠার পর বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়। বিভিন্ন সময়ে সরকার গঠন করে এবং বর্তমানে বিএনপি সরকারে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com