1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দুধ খাঁটি নাকি ভেজাল? চিনে নিন সহজ উপায়ে জিম্বাবুয়ের কাছে লজ্জার পরাজয় টাইগারদের   ১৮ অক্টোবর আজকের নামাজের সময়সূচি প্রতিবন্ধী ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক ড. মশিউর রহমান খান, উপাচার্যের শোক সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার ঈশ্বরগঞ্জে পিকআপে মিলল চোরাই ৪ গরু, গ্রেপ্তার ৪ যাচ্ছিলেন ওয়াজ মাহফিলে, মোটরসাইকেলের ধাক্কায় গেল প্রাণ  দুই মাস পর চালু বড়পুকুরিয়া খনি, নতুন ফেইজ থেকে পুরোদমে কয়লা উত্তোলন শুরু নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি

ধানগড়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ভিপি আয়নুল হক

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ Time View

 

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কলেজ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এমপি ভিপি মো. আয়নুল হক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা আরও বাড়ানো সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ হয় না; প্রতিটি চারা বড় হওয়া পর্যন্ত নিয়মিত পরিচর্যা করতে হবে। শিক্ষার্থী ও শিক্ষকরা সম্মিলিতভাবে এসব গাছের যত্ন নিলে কলেজ ক্যাম্পাস আরও সবুজ ও মনোরম হয়ে উঠবে।

কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় কলেজ প্রাঙ্গণে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ধানগড়া মহিলা কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com