1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি, কম্বল ও কসমেটিকসসহ ১৭ লাখ টাকার পণ্য আটক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গার জীবননগর প্ল্যাটফর্ম চালুর দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ এক হিন্দু পরিবারকে আগলে রেখেছে ৩০০ মুসলিম পরিবার ‘রাবণ’ বাবাকে মেনে নিতে পারেনি যশের ছেলে প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ জাতীয় সংবিধান দিবস আজ রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে নিষিদ্ধ পিরানহা মাছে সয়লাব জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে রায়গঞ্জে প্রস্তুতি শুরু আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্যে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র উদ্ধার

ঝরে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৩০ Time View

 

 

মো. আতিকুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি

 

এমজেএসকেএস এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় আলোকিত কাশিপুর যুব সংগঠনের উদ্যোগে ঝরে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাইদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নূরজামাল মিয়া এবং মো. নূরনবী ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত কাশিপুর যুব সংগঠনের সভাপতি মো. আনিসুর রহমান। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত রাখা এবং ঝরে পড়া রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com