1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিংড়ায় “নিরাপদ সড়ক চাই” সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় জরিমানা নাচোলে গরু চুরিতে পারিবারিক চক্র! দুই গাভিসহ যুবক গ্রেপ্তার ভূঞাপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ ও হুইল চেয়ার বিতরণ আমতলীতে ঘুষের টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক চুয়াডাঙ্গার সীমান্তে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিকসহ আটক ৪ উল্লাপাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, রেস্টুরেন্টকে জরিমানা নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রায়গঞ্জে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগ জিততে না পেরে মাঠ ও বলকে দোষারোপ করলেন ভারত অধিনায়ক

জেলার মাধ্যমিকের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক কামারখন্দের রেজওয়ানুল হক

বার্তা বিভাগ
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৮১৭ Time View

কামারখন্দ সংবাদদাতা:
কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (কৃষি) মোঃ রেজওয়ানুল হক ২০২৪ সালের উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হওয়ার পর এবার সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এই সফলতায় বিদ্যালয়টির ছাত্র-ছাত্রী, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণ ও উপজেলার সকল শিক্ষানুরাগীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। মঙ্গলবার (৭ মে) সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে গত ৫মে উপজেলার সকল শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষকদের মধ্যে যাচাই বাছাই করে এই ফলাফল প্রকাশ করা হয়। জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মোঃ রেজওয়ানুল হক বলেন, এ অর্জন আমার একার নয়। এ অর্জন আমার প্রতিষ্ঠান প্রধান, সহকর্মীর ও শিক্ষার্থীদের ভালোবাসার । এই কৃতিত্ব ধরে রাখতে আমি সর্বদা চেষ্টা করবো। আমাকে উপজেলার পর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি সামনের দিনগুলোতে এই সফলতা আমাকে আরো অনুপ্রেরণা যোগাবে। জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা বলেন, মোঃ রেজওয়ানুল হকের জন্য রইলো শুভ কামনা। আশা করছি তিনি বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হবেন। তাহলে আমাদের আরো ভালো লাগবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com