1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নাচোলে গরু চুরিতে পারিবারিক চক্র! দুই গাভিসহ যুবক গ্রেপ্তার ভূঞাপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ ও হুইল চেয়ার বিতরণ আমতলীতে ঘুষের টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক চুয়াডাঙ্গার সীমান্তে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিকসহ আটক ৪ উল্লাপাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, রেস্টুরেন্টকে জরিমানা নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রায়গঞ্জে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগ জিততে না পেরে মাঠ ও বলকে দোষারোপ করলেন ভারত অধিনায়ক সিংড়ার চলনবিলে শুরু হয়েছে আগাম খিরা চাষ  নিজের জমি দান করে বিদ্যালয় নির্মাণে এগিয়ে এলেন এমপি এম.এ. হান্নান

ভূঞাপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ ও হুইল চেয়ার বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

 

 

 

মোঃ আব্দুর রহীম মিঞা-ভূঞাপুর(টাঙ্গাইল ) প্রতিনিধি: 

 

 

টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৬-২০২৭ অর্থবছরের উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হুইল চেয়ার এবং কৃতিত্ব অর্জনকারী ছাত্রীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তার বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি), ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার গিয়াস, উপজেলা বিএনপির সহসভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাসসহ বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চলাচলের সুবিধা নিশ্চিত করা এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com