1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভূঞাপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ ও হুইল চেয়ার বিতরণ আমতলীতে ঘুষের টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক চুয়াডাঙ্গার সীমান্তে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিকসহ আটক ৪ উল্লাপাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, রেস্টুরেন্টকে জরিমানা নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রায়গঞ্জে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগ জিততে না পেরে মাঠ ও বলকে দোষারোপ করলেন ভারত অধিনায়ক সিংড়ার চলনবিলে শুরু হয়েছে আগাম খিরা চাষ  নিজের জমি দান করে বিদ্যালয় নির্মাণে এগিয়ে এলেন এমপি এম.এ. হান্নান ২৩ নভেম্বর আজকের নামাজের সময়সূচি

চুয়াডাঙ্গার সীমান্তে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিকসহ আটক ৪

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

 

চুয়াডাঙ্গার জীবননগরে সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় একজন ভারতীয় ও তিনজন বাংলাদেশিসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

সোমবার (২৩ নভেম্বর) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান। এর আগে রোববার দিবাগত রাত দেড়টার দিকে বিজিবি উপজেলার বেনীপুর সীমান্তে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন নারী রয়েছেন।

 

আটককৃত তারা হলেন, নড়াইল জেলা সদরের দেবীপুর গ্রামের কালিপদ সরকারের ছেলে সুপাল সরকার (৩৫), ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নগরচাপরাইল গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩৪) ও ভারতের চব্বিশ পরগনা জেলার এয়ারপোর্ট থানার বাঁকড়া গ্রামের শরিফুল মীরের ছেলে রাহুল মীর (২১)।

তবে ঘটনায় আটক বাংলদেশি নারীর বিস্তারিত পরিচয় জানা যায়নি।

 

সোমবার পাঠানো বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার রাত ১টা ৩০ মিনিটের দিকে বেনীপুর সীমান্তের ৬১/৬-এস পিলার থেকে আনুমানিক ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর বৃত্তিপাড়ায় অভিযান চালায় বেনিপুর বিওপির বিজিবি সদস্যরা। এসময় বিজিবি সদস্যরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে একজন ভারতীয় নাগরিক ও ৩ জন বাংলাদেশিসহ মোট চারজনকে আটক করে।

 

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে সোমবার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com