1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় জরিমানা নাচোলে গরু চুরিতে পারিবারিক চক্র! দুই গাভিসহ যুবক গ্রেপ্তার ভূঞাপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ ও হুইল চেয়ার বিতরণ আমতলীতে ঘুষের টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক চুয়াডাঙ্গার সীমান্তে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিকসহ আটক ৪ উল্লাপাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, রেস্টুরেন্টকে জরিমানা নাসিরনগরে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রায়গঞ্জে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগ জিততে না পেরে মাঠ ও বলকে দোষারোপ করলেন ভারত অধিনায়ক সিংড়ার চলনবিলে শুরু হয়েছে আগাম খিরা চাষ 

নাচোলে গরু চুরিতে পারিবারিক চক্র! দুই গাভিসহ যুবক গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

 

 

মো.হেলাল উদ্দিন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের বিশেষ অভিযানে চোরাই দুটি গাভি উদ্ধারসহ মো. ডালিম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গরু চুরির ঘটনায় একটি পারিবারিক চক্রের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বাবা ও ভগ্নিপতিসহ অন্যদের জড়িত থাকার তথ্য জানিয়েছে পুলিশ। তাঁরা বর্তমানে পলাতক রয়েছেন।

 

রোববার (২২ নভেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাচোল ইউনিয়নের পীরপুর সাহানাপাড়া গ্রামে ডালিমের বাড়িতে অভিযান চালায় নাচোল থানা পুলিশ। এ সময় বাড়ির পূর্ব পাশে টিনের চালাবিশিষ্ট গোয়ালঘর থেকে চোরাই দুটি গাভি উদ্ধার করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে গরু দুটি জব্দ করা হয়।

 

পুলিশ জানায়, উদ্ধার করা গরু দুটির মালিকানা সম্পর্কে ডালিম সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি। পরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তাঁর পলাতক বাবা মো. এমরান আলী, ভগ্নিপতি মো. মোস্তাক রহমান এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন মিলে গরু দুটি চুরি করে বিক্রির উদ্দেশ্যে তাঁর হেফাজতে রেখেছিলেন।

 

গ্রেপ্তার ডালিম উপজেলার পীরপুর সাহানাপাড়া গ্রামের বাসিন্দা।

 

এ ঘটনায় ২৩ নভেম্বর নাচোল থানায় দণ্ডবিধির ৪১৩ ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ১৬।

 

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ডালিমকে আদালতে সোপর্দ করা হচ্ছে। মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে চক্রটির অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com