1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গার জীবননগর প্ল্যাটফর্ম চালুর দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ এক হিন্দু পরিবারকে আগলে রেখেছে ৩০০ মুসলিম পরিবার ‘রাবণ’ বাবাকে মেনে নিতে পারেনি যশের ছেলে প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ জাতীয় সংবিধান দিবস আজ রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে নিষিদ্ধ পিরানহা মাছে সয়লাব জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে রায়গঞ্জে প্রস্তুতি শুরু আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্যে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র উদ্ধার কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন 

চৌহালীতে পরীক্ষার্থীদের উত্তর বলে দেওয়ায় ১০  শিক্ষক আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩৮৪ Time View

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

এসএসসি পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরপত্র বলে দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার একটি কেন্দ্রের দায়িত্বে থাকা ১০ শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ মে)  দুপুরে উপজেলার খাষকাউলিয়া  সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র আইসিটি পরিক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার শিক্ষকরা হলেন, আকদাস হোসাইন (৪০), রফিকুল ইসলাম (৫২), শরিফুল ইসলাম (৪৩), শফিকুল ইসলাম (৪৪), আব্দুল বাতেন (৪৫),মো: আনোয়ার (৩৬), জাবের আলী (৪১), জাহাঙ্গীর আলম (৫১), মোস্তাক আহমেদ (৩৬) ও আবুল কালাম (৪১)। চৌহালী থানার ওসি শাখাওয়াত হোসেন রাত ৯টার দিকে বলেন, এমসিকিউ পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকরা শিক্ষার্থীদের উত্তর বলে দেন।

বিষয়টি জানতে  পেরে ইউএনও মোস্তাফিজুর রহমান ওই কেন্দ্র পরিদর্শনে যান। অভিযোগের সত্যতা পাওয়ায় দাযিত্বে থাকা ১০ শিক্ষককে আটকের নির্দেশ দেন তিনি। এ ঘটনায় কেন্দ্র সচিব নুরুজ্জামান ওরফে বাদশা বাদী হয়েছে রাতে মামলা দাযের করেছেন। গ্রেপ্তারদের থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com