1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ, ভেকু দিয়ে স্বামীর বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

 

 

 

ন্যাশনাল ডেস্কঃ 

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রথম স্ত্রীকে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ায় এক্সকাভেটর (ভেকু) দিয়ে স্বামীর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে দ্বিতীয় স্ত্রীর পরিবারের বিরুদ্ধে। রোববার (০২ আগস্ট) সকালে উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

 

 

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খেজুরতলা গ্রামের মৃত রমজান আলীর ছেলে মালয়েশিয়া প্রবাসী রফিউদ্দিন প্রথমে একই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে সোনিয়াকে বিয়ে করেন। পরে তাদের বিচ্ছেদ হয়। এরপর রফিউদ্দিন একই গ্রামের মুকুল হোসেনের মেয়ে রিমাকে বিয়ে করেন।

 

 

পরে তিনি গোপনে আবার প্রথম স্ত্রী সোনিয়াকে বিয়ে করে সঙ্গে নিয়ে মালয়েশিয়ায় চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ শুরু হয়। সেই বিরোধের জেরেই শ্বশুরপক্ষ রোববার সকালে একটি এক্সকাভেটর এনে রফিউদ্দিনের বসতবাড়ির দেয়াল, কক্ষ ও অন্যান্য স্থাপনা ভেঙে ফেলে দ্বিতীয় স্ত্রীর পরিবার।

 

 

 

স্থানীয়দের দাবি, প্রায় ১০ দিন আগে রফিকুল তার প্রথম স্ত্রী সোনিয়াকে আবার গোপনে বিয়ে করেন। এরপর তাকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ায় চলে যান। বিষয়টি জানতে পেরে দ্বিতীয় স্ত্রীর পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হন। এর জের ধরে রোববার সকালে তারা ভেকু দিয়ে রফিকুলের বসতবাড়ি ভেঙে দেন।

 

 

 

 

বিদেশে অবস্থানরত রফিউদ্দিন দাবি করেন, পরিকল্পিতভাবে তার বাড়ি ভেঙে কয়েক লাখ টাকার ক্ষতি করা হয়েছে। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।

 

 

এ ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মুকুল হোসেনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

 

 

আলমডাঙ্গা থানার ওসি বানি ইসরাইল বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রঃ দৈনিক কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com