1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল দুই ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে শাহজাদপুর উপজেলা সমবায় কার্যালয় থেকে লাখ টাকা করে ঋণ নারীদের নামে, ঋণগ্রহীতারা জানে না কেউ! বিশ্বকাপে সিরাজগঞ্জে ইরান সমর্থকদের পতাকা মিছিল সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি বিশ্বকাপের উন্মাদনায় রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি মঙ্গলবার কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম

চানাচুর ও চিড়া ভাজার ড্রামের ভিতর থেকে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২০৮ Time View

নিজস্ব প্রতিনিধি:

র‌্যাব-১২, সিরাজগঞ্জ-এর একটি চৌকস অভিযানে অভিনব কৌশলে লুকানো ১০ কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্যগুলো চানাচুর ও চিড়া ভাজার স্টিলের ড্রামের ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১২, সিরাজগঞ্জ-এর অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩০ মে রাত সাড়ে ১২টায়, র‌্যাব-১২ সদর কোম্পানির একটি দল পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার দক্ষিণ মেন্দা কুঠিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মোঃ নয়ন হোসেন (২০), পিতা- মৃত বাচ্চু স্বর্ণকার এর টিনের তৈরি পশ্চিম দুয়ারী শয়ন ঘরের ভিতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পরিবহন ও বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও নগদ ২,৬০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত দুই আসামি হলেন, মো. রায়হান ইসলাম (২২), পিতা- মো. রফিকুল ইসলাম, সাং- উত্তর সাপটানা হলুদ দালান, থানা- লালমনিরহাট সদর, জেলা- লালমনিরহাট।

মো. হৃদয় সরকার (২৫), পিতা- মো. হামিদ সরকার, সাং- আগদিঘল উত্তরপাড়া, থানা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জ।

শনিবার (৩১ মে) র‌্যাব-১২, সিরাজগঞ্জ-এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাঁজা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে পাবনা জেলার ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com