1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বট গাছের মাথায় উঠে আটকে পরা-ভারসাম্যহীন কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হলে বিদেশে চিকিৎসা নিতে যাবেন না রোগীরা: জিয়াউদ্দিন হায়দার ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ সিরাজগঞ্জে আ.লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে অটোচালক কছিমুদ্দিন হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার নেত্রকোনায় বেড়েছে বাল্যবিয়ে, ১১ মাসে সরকারি বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রতিরোধ ২১টি আদিবাসী সংস্কৃতির মিলনমেলায় মুখর নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নাসিরনগরের ধরমন্ডলে মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ, আহত ২০ ৬ নভেম্বর আজকের নামাজের সময়সূচি

ঘোড়াঘাটে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

বার্তা বিভাগ
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৬০ Time View

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২৫ মে) রাত পৌনে ১২ টায়  উপজেলার সিংড়া ইউনিয়নের শিধলগ্রাম এলাকার প্রাইমারী স্কুলের মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,ঘোড়াঘাট উপজেলার রবিউল ইসলাম (৩২), আজিজার রহমান (৫০), আল রাফি (২৯), আইয়ুব আলী (২৪), রাজু মিয়া (২৮), মামুন সরকার (৩৭), মোঃ সাগর মিয়া (৩০), নাদির আলী (২০), লিটন মিয়া (৩০) সকলে ঘোড়াঘাট উপজেলার এবং অপর একজন ঢাকা জেলার ধামরাই উপজেলার মোহর আলী (৫০)।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান  জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ১০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ঘোড়াঘাট উপজেলাকে মাদকমুক্ত করতে দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি । ঘোড়াঘাট ছোট্ট একটি উপজেলা। তবে সীমান্তবর্তী হওয়ায় এখানে মাদকের প্রভাব লক্ষণীয়। আমরা মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সনীতি বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত কাজ করছি। এ বিষয়ে আমাদের রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপার সার্বিক নির্দেশনা প্রদান করে যাচ্ছেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ রবিবার দুপুরে পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com