1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিংড়ায় পাখি শিকারে বাধা, মাছচাষীকে গুলি করার অভিযোগ নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ বট গাছের মাথায় উঠে আটকে পরা-ভারসাম্যহীন কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হলে বিদেশে চিকিৎসা নিতে যাবেন না রোগীরা: জিয়াউদ্দিন হায়দার ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ সিরাজগঞ্জে আ.লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে অটোচালক কছিমুদ্দিন হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার নেত্রকোনায় বেড়েছে বাল্যবিয়ে, ১১ মাসে সরকারি বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রতিরোধ ২১টি আদিবাসী সংস্কৃতির মিলনমেলায় মুখর নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ঘোড়াঘাটে পুকুরের পানিতে পড়ে মৃগী রোগীর মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৩০০ Time View

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে পানিতে ডুবে শিফা খাতুন (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুন) সকালে উপজেলার রামপুর টুটঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিফা খাতুন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পশ্চিম মির্জাপুরের সাইফুল ইসলামের মেয়ে। সে তার মায়ের সাথে নানাবাড়িতে মৃগী রোগের চিকিৎসার জন্য এসেছিল।

পুলিশ ও স্বজনরা জানান, শিখা খাতুন দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিল। এর আগেও সে কয়েকবার পানিতে পড়েছিল। সেযাত্রায় অল্পের জন্য বেঁচে যায় শিফা। আনুমানিক একমাস আগে শিফা তার মায়ের সাথে মৃগী রোগের চিকিৎসার জন্য তার নানাবাড়ীতে আসে। এইদিন সকাল বেলার কোন একসময় বাড়ির পাশে থাকা পুকুর পাড়ে যায় সে। ধারণা করা হচ্ছে, সেসময় সেখানেই তার মৃগী রোগের চাপ উঠলে পানিতে পড়ে যায়। অনেকক্ষণ দেখতে না পেয়ে বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজির শুরু করে। একপর্যায়ে পুকুরে শিফার দেহ ভাসতে দেখে পরিবারের লোকজন। সেসময় শিফাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন যে শিফা মৃগী রোগী ছিলেন। তাদের ধারণা হয়তো এজন্যই তিনি পানি থেকে আর উঠতে পারেননি। তাই তার পরিবারের কোনো অভিযোগ নেই। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com