1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাজারে ‍গিয়ে নিখোঁজ সানজিদা, আড়াই মাসেও সন্ধান নেই প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ নেত্রকোনায় অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মারধরের অভিযোগে দুই বিএনপি নেতাকে শোকজ সিরাজগঞ্জে আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু বেনাপোল সীমান্তে ১৫ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য আটক শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও সংস্কৃতিচর্চাও করতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী টাঙ্গাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বিষপান করিয়ে হত্যার অভিযোগ; স্বামী পলাতক! ঝালকাঠির রাজাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার সম্ভাবনার শিল্পে হতাশার শুরু, টেক্সটাইল ছাড়ছেন তরুণ প্রকৌশলীরা

ঘন কুয়াশায় মহাসড়কে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল কৃষক ও দলিল লেখকের

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের হাটিকুমরুলে ঘন কুয়াশার মধ্যে ঢাকা-হাটিকুমরুল মহাসড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহত দুজন হলেন, হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে আব্দুল আলীম শেখ (৪০)। আব্দুল আলীম সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান জানান, সকালে ঘন কুয়াশার মধ্যে ঠান্ডু মিয়া ও আব্দুল আলীম মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি পাথরবোঝাই ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

 

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

একই দুর্ঘটনায় দুই ব্যক্তির প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com