1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জের চান্দাইকোনা পাবনা বাজারে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন গৌরীপুরে বৃদ্ধাকে কুপিয়ে জখমের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন মান্দায় ১৪ কিলোমিটার সড়কে দুর্ভোগ, পাকাকরণের দাবি ঝালকাঠির রাজাপুরে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার দামুড়হুদায় অবৈধ দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৩ ভুয়া ভোটার আটক সাংবাদিক আশরাফ আলীর মৃত্যুতে দৈনিক প্রতিদিনের দৃশ্যপট পরিবারের শোক রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলী আর নেই, শোকাহত স্বজন-সহকর্মীরা টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন 

গৌরীপুরে বৃদ্ধাকে কুপিয়ে জখমের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

 

 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

 

ময়মনসিংহের গৌরীপুরে মোছা. নাজমা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবক ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। বুধবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে রামগোপালপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নাজমা খাতুন বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

পরিবারের অভিযোগ, ঘটনার রাতে প্রতিবেশী মোস্তাকিম খাঁ (২২) নাজমা খাতুনের বসতঘরের জানালায় ঢিল ছোড়েন। বিষয়টি তাঁর বাবা রুবেল খাঁকে জানান নাজমা। পরে ঘরের সামনে বসে থাকা অবস্থায় মোস্তাকিমের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁর দুই হাতে কোপ দেওয়া হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

 

নাজমার চিৎকার শুনে তাঁর ছোট ছেলের স্ত্রী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানান। পরে তাঁকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

 

আহত নাজমার স্বামী ঢাকায় একটি কারখানায় কাজ করেন এবং তাঁর দুই ছেলে প্রবাসে থাকেন। ঘটনার সময় বাড়িতে তিনি, ছোট ছেলের স্ত্রী ও এক নাতি ছিলেন।

 

নাজমার মেয়ের জামাই স্বপন মিয়া বলেন, এ ঘটনায় তাঁরা থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

 

অভিযুক্ত মোস্তাকিম ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

 

রামগোপালপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম রোকন জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে তিনি ঘটনাটি শুনেছেন।

 

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com