1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলী আর নেই, শোকাহত স্বজন-সহকর্মীরা টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন  জলবায়ু পরিবর্তনের কারণে নেত্রকোনা থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে নারিকেল ও সুপারী গাছ   ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের: বাণিজ্যমন্ত্রী ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ ভোটে মেসিকে টপকে রোনালদোর বাজিমাত ১১৩ প্রেসের ৪০টিতে বই ছাপা শেষ হয়নি এক-তৃতীয়াংশও বিনা মূল্যের পাঠ্যবই শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ স্ট্রোক দিবস: সামান্য সচেতনতাই কমাতে পারে মৃত্যুঝুঁকি

ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

 

 

 

ন্যাশনাল ডেস্ক 

 

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ও ১১ দলীয় সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন।

 

 

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁও হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোট দেন তিনি।

 

 

 

ঠাকুরগাঁও-১ আসনটি তিনটি উপজেলা নিয়ে গঠিত। ১৮৫ টি কেন্দ্রে সকাল ৮টা ভোটগ্রহণ শুরু হয়েছে শেষ হবে বিকেল ৪টায়।

 

 

উপজেলাভিত্তিক কেন্দ্রগুলোর তথ্য নিচে দেওয়া হলো- ঠাকুরগাঁও সদর উপজেলার ১১৩টি ভোটকেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৭০টি আর ঝুঁকিপূর্ণ ৪৩টি। রুহিয়া উপজেলার ৩৩টি ভোটকেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ২০টি ও ঝুঁকিপূর্ণ ১৩টি কেন্দ্র। ভূল্লী উপজেলার মোট ৩৯টি ভোটকেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ২৫টি ও ঝুঁকিপূর্ণ ১৪টি।

 

 

 

 

জেলা কমিশনারের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।

 

 

 

 

হাতপাখা প্রতীকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. খাদেমুল ইসলাম। বটগাছ প্রতীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী। ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

 

 

আসনটিতে এবার মোট ভোটার ৫,১৬,১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৫৭,৪৭৫ জন, নারী ভোটার ২,৫৮,৬৫৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।

 

 

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. কামরুল ইসলাম বলেন, ‘ভোটগ্রহণ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com