1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দামুড়হুদায় অবৈধ দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৩ ভুয়া ভোটার আটক সাংবাদিক আশরাফ আলীর মৃত্যুতে দৈনিক প্রতিদিনের দৃশ্যপট পরিবারের শোক রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলী আর নেই, শোকাহত স্বজন-সহকর্মীরা টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন  জলবায়ু পরিবর্তনের কারণে নেত্রকোনা থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে নারিকেল ও সুপারী গাছ   ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের: বাণিজ্যমন্ত্রী ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ ভোটে মেসিকে টপকে রোনালদোর বাজিমাত

সাংবাদিক আশরাফ আলীর মৃত্যুতে দৈনিক প্রতিদিনের দৃশ্যপট পরিবারের শোক

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

 

দৃশ্যপট ডেস্ক

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মো. আশরাফ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দৈনিক প্রতিদিনের দৃশ্যপট পরিবার।

 

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।

 

 

সাংবাদিক আশরাফ আলীর মৃত্যুতে স্থানীয় সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে দৈনিক প্রতিদিনের দৃশ্যপট পরিবার একজন সহকর্মী সাংবাদিকের প্রয়াণে গভীরভাবে শোকাহত।

 

 

দৈনিক প্রতিদিনের দৃশ্যপট পরিবারের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।

 

 

মহান আল্লাহ তাআলা মরহুম সাংবাদিক আশরাফ আলীকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন।

 

 

উল্লেখ্য, বৃহস্পতিবার বাদ মাগরিব তাঁর গ্রামের বাড়ি তেলিজানা কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com