1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঝালকাঠির রাজাপুরে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার দামুড়হুদায় অবৈধ দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৩ ভুয়া ভোটার আটক সাংবাদিক আশরাফ আলীর মৃত্যুতে দৈনিক প্রতিদিনের দৃশ্যপট পরিবারের শোক রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলী আর নেই, শোকাহত স্বজন-সহকর্মীরা টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন  জলবায়ু পরিবর্তনের কারণে নেত্রকোনা থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে নারিকেল ও সুপারী গাছ   ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের: বাণিজ্যমন্ত্রী

ঝালকাঠির রাজাপুরে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View

 

 

রাজীব কুমার মালো ,ঝালকাঠি প্রতিনিধি

 

 

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পাকা সড়কের পাশের খাল থেকে মোঃ নুরে আলম কাগজী (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ২ নম্বর শুক্তাগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাঠিপাড়া গ্রামের ‘কতবেলতলা’ নামক স্থানে খালে মরদেহটি পাওয়া যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন এবং দুই পা ভাঙা অবস্থায় দেখা গেছে।

 

নিহত নুরে আলম কাগজী রাজাপুর উপজেলার ১ নম্বর সাতুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আফসার কাগজী ও ছোফুরা বেগমের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, খালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেও মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বরিশাল সিআইডির একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে খাল থেকে মরদেহটি উদ্ধার করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

 

পরবর্তীতে সাতুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ শাহাদাত হোসেন কাগজী (৪৬) মরদেহটি তাঁর আপন ভাই নুরে আলম কাগজীর বলে নিশ্চিত করেন।

 

মরদেহের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত এবং দুই পা ভাঙা থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

 

ঘটনার খবর পেয়ে ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা, রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শাহ আলম এবং রাজাপুর থানার অফিসার ইনচার্জ সুজন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ এবং এর সঙ্গে কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com