1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গার মাধনগরে মদনমোহন মন্দিরে জগন্নাথ দেবের দেড়শ বছরের পুরানো পিতলের রথযাত্রা উদযাপিত ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট ও জুয়ার অর্থ পাচারকারী এজেন্ট গ্রেফতার নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপন বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি ডা. টিপুর ত্রাণ বিতরণ দেড়শ বছরের ঐতিহ্যে আলমডাঙ্গায় জগন্নাথ দেবের রথযাত্রা, শত শত ভক্তের অংশগ্রহণ মান্দায় জুলাই শহীদ দিবস পালিত নলছিটিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  দর্শনায় হাজীদের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস

কাজিপুরে ৭ বস্তা ঘোড়ার মাংস জব্দ, দুইজনের জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৫ Time View

কাজিপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধি 

    ঘোড়া জবাইয়ের পর মাংস প্রক্রিয়াজাত করে ঢাকায় নেওয়ার পথে  সিরাজগঞ্জের কাজিপুরে দুই ব্যক্তিকে আটকের পর জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় ৭ বস্তা ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে।

     

    শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে কাজিপুরে যমুনার মেঘাই দুই নম্বর নৌকাঘাট এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।

     

    অর্থ দন্ডপ্রাপ্তরা হলেন বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের পুত্র জাইদুল ও গাজীপুর জেলার কোনাবাড়ী পেয়ারা বাগান এলাকার মৃত আবুর পুত্র তারেক। তারা কুড়িগ্রাম থেকে ঘোড়া এনে যমুনার সাউদটলার চরে জবাই করে সেই মাংস ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।

     

    কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ঘোড়ার মাংস প্রক্রিয়াজাত করে ঢাকায় নেওয়া হচ্ছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে যমুনা নদীর মেঘাই দুই নম্বর ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময়  বস্তায় ভরা ঘোড়ার মাংসসহ দুইজনকে আটক করা হয়।

     

    ভক্ষণ অযোগ্য মাংস পরিবহণের সাথে জড়িত থাকায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪(১) ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা দুজনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা মাংস জনসন্মুখে মাটিতে পূঁতে রাখা হয়েছে।

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
    Theme Customized BY Kh Raad (FriliX Group)
    Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com