1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আশুলিয়ায় সেই আলোচিত পোড়া পুলিশ ভ্যানের সন্ধান এমপি মিষ্টির পদত্যাগের পর জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: ফেনীতে প্রধানমন্ত্রী চিকিৎসা শেষে ১১ দিন পর সিরাজগঞ্জে ফিরলেন সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জে বিভিন্ন দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান,৩ প্রতিষ্ঠানে জরিমানা  ভূল্লীতে দুর্গা প্রতিমা প্রবেশ ঘিরে মন্দিরে সংঘর্ষ, আহত ৮ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদ নিহতের ঘটনায় ৩ শিক্ষকসহ ১১ কর্মকর্তা বহিষ্কার চলন্ত বাসে জন্ম নিল শিশু, আজীবন যাতায়াত ফ্রি নির্মাণাধীন সোনাহাট সেতু ঝুঁকিতে রেখে দুধকুমার নদে অবৈধভাবে বালু উত্তোলন  সলঙ্গায় সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে বিভিন্ন দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান,৩ প্রতিষ্ঠানে জরিমানা 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

 

 

সিরাজগঞ্জ সদর উপজেলার নিউমার্কেট, এসএস রোড ও বাহিরগোলা রোড বাজারে কসমেটিকস, গ্যাস সিলিন্ডার ও নিত্যপণ্যের দোকানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযানকালে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি না করা এবং অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি না করার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দকে সতর্ক করা হয়।

পরে নকল ও ভেজাল পণ্য বিক্রি রোধে নিউমার্কেট ও এসএস রোড এলাকার কসমেটিকসের দোকানে অভিযান চালানো হয়। এ সময় বিদেশি কসমেটিকসের লেবেলে আমদানি ও বিএসটিআই-সংক্রান্ত ছাড়পত্র না থাকা, পণ্যের মোড়কজাত বিধিমালা অনুসরণ না করা এবং প্রসাধনী যথাযথভাবে ভোক্তা পর্যায়ে বিক্রি না করার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানে সুন্দরীতমা কসমেটিকসের মালিক মো. ওসমানকে ৫ হাজার টাকা, বুশরা কসমেটিকসের মালিক মো. বোরহান উদ্দিনকে ২ হাজার টাকা এবং শ্রেয়া কসমেটিকসের মালিক শ্রী লিটন চন্দ্র সাহাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বিভিন্ন বাজারে ভোজ্যতেলসহ নিত্যপণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং ডিলার পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের পর্যাপ্ত মজুত রয়েছে।

অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্যরা সহযোগিতা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com