1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিংড়ায় পাখি শিকারে বাধা, মাছচাষীকে গুলি করার অভিযোগ নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ বট গাছের মাথায় উঠে আটকে পরা-ভারসাম্যহীন কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হলে বিদেশে চিকিৎসা নিতে যাবেন না রোগীরা: জিয়াউদ্দিন হায়দার ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ সিরাজগঞ্জে আ.লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে অটোচালক কছিমুদ্দিন হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার নেত্রকোনায় বেড়েছে বাল্যবিয়ে, ১১ মাসে সরকারি বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রতিরোধ ২১টি আদিবাসী সংস্কৃতির মিলনমেলায় মুখর নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

উল্লাপাড়ায় শত্রুতার জেরে কৃষকের ফসল কেটে বিনষ্ট : থানায় অভিযোগ 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৩০৮ Time View
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : 
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে কৃষকের জমির পাট, তিল ও কাঁঠাল কেটে নদীতে ভাসিয়ে দিয়েছে দুবৃত্তরা। গত বৃহস্পতিবার উপজেলার নগর কয়ড়া গ্রামের কৃষক আব্দুল করিম সরদারের দেড় বিঘা জমির পাট, তিল গাছ সহ ৫০টি কাঁঠাল কেটে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে। এব্যাপারে ৫ ব্যক্তিকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে কৃষক করিম।
অভিযুক্তরা হলো – উপজেলার নগর কয়ড়া গ্রামের মৃত ফসির উদ্দিন সরদারের ছেলে মোঃ শহীদ সরদার (৫৫), শহিদ সরদারের ছেলে রফিক (২৫), শহীদ সরদারের স্ত্রী আঙ্গুরা খাতুন (৫০), ইসমাইল হোসেনের স্ত্রী রওশনয়ারা (৪০), রফিক সরদারের স্ত্রী আনোয়ারা খাতুন (২২)।
সরেজমিনে গেলে ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল করিম অভিযোগ করে জানান, পুর্ব বিরোধ ও মামলার জের ধরে অভিযুক্ত আসামিরা বসতবাড়ির ৫০ টি কাঁঠাল, দুইটি পাট ক্ষেতের রোপনকৃত পাট ও তিল ক্ষেতের তিল গাছ কেটে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে। এমন কি প্রতিবাদ করিলে মারপিট করিয়া খুন জখম করে জমিজমা বেদখল দেওয়ার হুমকি দিয়ে চলেছে। 
উল্লাপাড়া মডেল থানার উপ সহকারী পরিদর্শক মোঃ তারা মিয়া জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com