1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কিলোমিটারপ্রতি কত বাড়ল বাসভাড়া সারের দাবিতে সড়কে নামলেন কুড়িগ্রামের কৃষকরা পোরশায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে যুবদলের সমাবেশ ও মিছিল নাচোলে গোলাবাড়ি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত বেনাপোল সীমান্তে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ভারতীয় শাড়ি থ্রি-পিস আটক বকেয়া বেতন চাওয়ায় গৃহকর্মীকে মারধর, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্র আটক শিক্ষার্থী আজমুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ-মানববন্ধন রায়গঞ্জে পৃথক মামলায় দুই আসামিকে গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকায় বরখাস্ত সিরাজগঞ্জের সাবেক এসপি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ ঘোষণা

উত্তরের ঈদযাত্রা হবে এবার আনন্দদায়ক -ডিআইজি রাজশাহী

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৭২ Time View

নিজস্ব প্রতিবেদক:

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও আনন্দদায়ক হবে বলে উল্লেখ করে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আনিসুর রহমান বলেছেন, এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গতবারের তুলণায় পুলিশের এমপ্লয়মেন্ট এবার বেশি থাকবে, পাশাপাশি সিনিয়র অফিসাররাও তদারকি করবেন।

বুধবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকা মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল ও হাটিকুমরুল থেকে চান্দাইকোনা পর্য়ন্ত বেশ কয়েকবার পরিদর্শন করে গুরুত্বপূর্ণ জায়গা চিহ্নিত করেছি। সেই অনুযায়ী পুলিশের ৭শ ফোর্স মোতায়েন থাকবে। সিনিয়র অফিসাররা তদারকিতে থাকবে। পাশাপাশি থাকবে মোবাইল টিম, পেট্রলিং টিম। দূর্ঘটনাজনিত কারণে কিংবা রাস্তায় বিকল হওয়া গাড়ীগুলো দ্রুত অপসারণের জন্য বিভিন্ন স্পটে ৬টি রেকার রাখা হয়েছে। যানজট মনিটরিংয়ের জন্য রয়েছে ড্রোনের ব্যবস্থা।

ডিআইজি আরও বলেন, ঈদের সময় মহাসড়কগুলোতে থ্রি-হুইলার কোনভাবেই চলতে দেওয়া হবে না। প্রত্যেকটা লিংকরোড আমরা সিল্ক করে দেব যাতে থ্রি হুইলার মহাসড়কে উঠতে না পারে। ফিটনেসবিহীন গাড়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মলম পার্টিসহ বিভিন্ন প্রতারক ও ছিনতাইকারী পার্টির বিগত ৫/৭ বছরের তালিকা নিয়ে কাজ করা হচ্ছে। এদের বিরুদ্ধে অভিযান চলছে ঈদ পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত এই অভিযান চলবে।

এ সময় সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com