1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বট গাছের মাথায় উঠে আটকে পরা-ভারসাম্যহীন কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হলে বিদেশে চিকিৎসা নিতে যাবেন না রোগীরা: জিয়াউদ্দিন হায়দার ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ সিরাজগঞ্জে আ.লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার রায়গঞ্জে অটোচালক কছিমুদ্দিন হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার নেত্রকোনায় বেড়েছে বাল্যবিয়ে, ১১ মাসে সরকারি বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রতিরোধ ২১টি আদিবাসী সংস্কৃতির মিলনমেলায় মুখর নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নাসিরনগরের ধরমন্ডলে মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ, আহত ২০ ৬ নভেম্বর আজকের নামাজের সময়সূচি

ঈশ্বরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের  মাঝে ঢেউটিন ও চেক বিতরণ 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৪২৭ Time View
শরিফুল আলম ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে  মানবিক কর্মসূচি সহায়তার আওতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তের (ডিডিএম) অর্থায়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ২৩ টি পরিবারের মাঝে ৪৯ বান্ডেল ঢেউটিন ও ১ লাখ ৪৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। (১৯ জুন) বুধবার ঢেউটিন ও চেক বিতরণের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহীকর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ২৩ টি পরিবারের মাঝে ৪৯ বান্ডেল ঢেউটিনসহ১ লাখ ৪৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়। তারমধ্যে ২১ টি পরিবারকে ২ বান্ডেল করে ঢেউটিন ও ৬ হাজার টাকার করে চেক প্রদান করা হয়েছে। এ ছাড়াও একটি পরিবারকে ৩ বান্ডেল ঢেউটিন ও ৯ হাজার টাকার চেক এবং একটি এতিমখানায় ৪ বান্ডেল টিন ও ১২ হাজার টাকার চেক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com