1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম টি-টোয়েন্টি সিরিজ খেলতে বন্দরনগরীতে অস্ট্রেলিয়া দল দুর্নীতি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা  রায়গঞ্জে শালিয়াগাড়ী-ভবানীপুর সড়কে ভয়াবহ গর্ত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত খাইরুল ইসলাম দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী রাউজানে যুবদল নেতা হত্যা:দুই দিনেও নেই গ্রেপ্তার  রাজবাড়ীর কালুখালীতে পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল- গুলি-গাঁজা উদ্ধার পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

ইরান ইস্যুতে বাগবিতণ্ডায় যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়া, তীব্র উত্তেজনা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৬৭ Time View

 

 

ডেস্ক

 

 

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সঙ্গে রাশিয়া ও চীনের তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। নিরাপত্তা পরিষদে একটি বৈঠকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ইরানের ওপর আরও নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছে। তবে এর বিপক্ষে রাশিয়া ও চীন অবস্থান নিলে তীব্র উত্তেজনা তৈরি হয়।

শুক্রবার (১৩ মার্চ) টিআরটি ওয়াল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়া ও চীন ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারকির জন্য গঠিত একটি কমিটি নিয়ে আলোচনা বন্ধ করার প্রস্তাব দেয়। প্রস্তাবটি ভোটাভুটিতে ১১–২ ভোটে খারিজ হয়ে যায় এবং দুই দেশ ভোটদানে বিরত থাকে। বৈঠকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মাইক ওয়াল্টজ রাশিয়া ও চীনের বিরুদ্ধে ইরানকে রক্ষা করার অভিযোগ তোলেন। তিনি বলেন, ১৭৩৭ কমিটির কার্যক্রম বাধাগ্রস্ত করে মস্কো ও বেইজিং তেহরানকে সহায়তা করার চেষ্টা করছে।

ওয়াল্টজ বলেন, জাতিসংঘের সব সদস্য দেশের উচিত ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হস্তান্তর ও বাণিজ্য নিষিদ্ধ করা এবং সংশ্লিষ্ট আর্থিক সম্পদ জব্দ করা।

 

 

অস্ত্র বিহীনদেশ গুলোর মধ্যে ইরানই একমাত্র দেশ যারা ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন ও মজুত করেছে এবং সংস্থাটিকে সেই মজুদের পূর্ণাঙ্গ প্রবেশাধিকার দেয়নি।

অন্যদিকে রাশিয়ার জাতিসংঘে রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। এই পরিস্থিতি তৈরি করা হয়েছে তেহরানের বিরুদ্ধে আরেকটি সামরিক অভিযান চালানোর অজুহাত তৈরি করতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ানোর জন্য।

চীনের প্রতিনিধি ফু কংও যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে বলেন, ইরান পারমাণবিক সংকটের মূল উস্কানিদাতা ওয়াশিংটন নিজেই। তিনি অভিযোগ করেন, আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে প্রকাশ্য শক্তি প্রয়োগ করেছে, যা কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করেছে।

এ বিষয়ে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সবসময়ই সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কোনো প্রচেষ্টা তেহরান স্বীকার করবে না বলেও তিনি জানান। সূত্রঃ কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com