1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মেসে অস্ত্র নিয়ে প্রবেশ, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উত্তরাঞ্চলের উন্নয়নে খনিজ সম্পদের সঠিক ব্যবহার ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি: সমাজকল্যাণ মন্ত্রী সলঙ্গায় সাবেক চেয়ারম্যান,বিএনপি নেতা আবু সাঈদ ভূঁইয়ার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত বেলকুচিতে বিদেশি পিস্তলসহ পিতা-পুত্র আটক ডেঙ্গু প্রতিরোধে সিরাজগঞ্জে ব্র্যাকের উদ্যোগে ৫০০ মশারি বিতরণ অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য যশোরে আটক চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা চায়না বাঁধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে জরিমানা দামুড়হুদায় সড়ক অবরোধ করে ইজিবাইক চালকদের বিক্ষোভ  কুড়িগ্রামের ধরলার ভাঙনে দিশেহারা জগমনের চরবাসী, স্থায়ী বাঁধের দাবি

ইরাকে খামেনির মরদেহ, শেষযাত্রায় জনসমুদ্র

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View

 

ন্যাশনাল ডেস্ক 

 

 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষযাত্রা ইরাকের পবিত্র শহর নাজাফে শুরু হয়েছে। ইরানের আধাসরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরান ও কোমে কয়েক দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শেষে বুধবার রাতে খামেনির মরদেহ ইরাকে পৌঁছায়।

 

 

 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের অনুরোধে নাজাফে আঞ্চলিক শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে। শেষযাত্রায় অংশ নিতে হাজারো শোকাহত মানুষ শহরের প্রধান সড়কগুলোতে ভিড় করেন।

 

 

 

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন বহনকারী গাড়িকে ঘিরে বিপুলসংখ্যক মানুষ নাজাফের রাস্তায় শোকযাত্রায় অংশ নিচ্ছেন। শোকযাত্রাটি ইমাম আলী (আ.)-এর পবিত্র মাজারের দিকে অগ্রসর হয়। মাজারে মরদেহের জানাজা ও দোয়ার সময় আবেগঘন পরিবেশেরও চিত্র প্রকাশ পেয়েছে।

 

 

তবে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও ছবি খামেনির শেষযাত্রার নামে প্রচার করা হলেও সেগুলোর একটি অংশ পুরোনো বা বিভ্রান্তিকর বলে বিভিন্ন ফ্যাক্ট-চেক সংস্থা শনাক্ত করেছে। ফ্যাক্ট-চেক সংস্থাগুলো বলছে, খামেনির জানাজা ঘিরে ভুয়া ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব শেয়ারের আগে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com