1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভূরুঙ্গামারীতে ইয়াবা ও অনলাইন ক্যাসিনোর অভিযোগে গ্রেপ্তার ৪ ফুলবাড়ীতে কৃষি প্রণোদনা পেলেন ২০০ কৃষক আলমডাঙ্গার জামজামী গার্লস স্কুলের কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও অভিভাবক সমবেশ অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে উল্লাপাড়ায় গ্রাহকদের বিক্ষোভ দুইমাস ধরে ট্রাফিক নেই সিরাজগঞ্জ মহাসড়কে, চালুর দাবিতে মানবন্ধন সিংড়ায় ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস ঘুড়কা স্কুলের সামনে ইভটিজিং, অতিরিক্ত পুলিশ সুপারের অভিযানে আটক ৩ কার্পাসডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত ভূঞাপুরে সরকারি ওষুধ জব্দ: ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তদন্ত কমিটি গঠন রামগঞ্জে বিয়ের দাবিতে অনশনে বসা সেই প্রতারক তরুণী গ্রেফতার 

আলমডাঙ্গার জামজামী গার্লস স্কুলের কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও অভিভাবক সমবেশ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ২০২৬ সালের পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পাওয়া পাঁচ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামজামী ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ। তিনি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘তোমাদের এই সাফল্য শুধু তোমাদের পরিবার নয়, পুরো বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। জীবনের প্রতিটি পর্যায়ে সততা, পরিশ্রম ও শৃঙ্খলাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। আজকের এই ফলাফল ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা হয়ে উঠুক। তোমরা উচ্চশিক্ষায় ভালো ফলাফল অর্জন করে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে-এটাই আমাদের প্রত্যাশা।’

 

অনুষ্ঠানে ছাত্রদল, যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমিরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবর্ধনা পাওয়া পাঁচ শিক্ষার্থী হলেন- আসমাউল হুসনা (শিফা), রুকাইয়া মেহেরাবীন, শিখা খাতুন, সোহেলি খাতুন ও সিরাজাম মুনিয়া সিমু।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামজামী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মমিনুর রহমান। তিনি শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও পড়াশোনায় মনোযোগী থেকে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে কৃতী পাঁচ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় তাদের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।

 

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের এই সাফল্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com