1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে পরকীয়ার অভিযোগে দপ্তরিকে, সালিশে ৫ লাখ টাকা জরিমানা পোরশায় পুকুরে গোসল করতে নেমে কওমি মাদ্রাসা শিক্ষকের মৃত্যু ভণ্ড কবিরাজের ফাঁদে সর্বস্বান্ত দামুড়হুদা ইকতারুল ইসলাম  বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে মামলা ঈশ্বরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল ও গ্রামবাসীর উদ্যোগে ঘর পেলেন অসহায় অপেজান মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা নিয়ে এমপি টিপুর মতবিনিময় মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে ইয়াকুব সভাপতি, শামীম সাধারণ সম্পাদক

আর্জেন্টিনা কয় গোলে হারবে— যে ভবিষ্যদ্বাণী করলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪৪ Time View

 

স্পোর্টস ডেস্ক

 

 

 

চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় বিস্ময় কেপ ভার্দে দলকে নিয়ে আত্মবিশ্বাসের কমতি নেই দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেসের। তার দৃঢ় বিশ্বাস, শেষ বত্রিশের মহারণে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বিদায় করে ইতিহাস গড়ার এই রূপকথার যাত্রা অব্যাহত রাখতে পারবে তাদের দল। মাত্র চার হাজার বর্গকিলোমিটার আয়তন ও ছয় লাখ জনসংখ্যার এই আফ্রিকার দেশটি বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে এবার বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছিল। তবে তারা শুধু অংশগ্রহণেই সীমাবদ্ধ থাকেনি, ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়ে ক্ষুদ্রতম দেশ হিসেবে নাম লিখিয়েছে নকআউট পর্বে।

 

 

 

গ্রুপ পর্বে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছিল কেপ ভার্দে। এরপর লাতিন আমেরিকার শক্তিশালী দল উরুগুয়ের বিপক্ষে দারুণ লড়াই করে ২-২ গোলে ড্র করে তারা। আর গ্রুপের শেষ ম্যাচে এশিয়ার পরাশক্তি সৌদি আরবের বিপক্ষে ড্র করে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটের টিকিট কাটে দলটি।

 

 

 

নিজেদের ইতিহাসের প্রথম নকআউট ম্যাচে বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে বর্তমান শিরোপাধারী আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। গ্রুপ পর্বে আলবিসেলেস্তেরা তিন ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে, যেখানে দলের আটটি গোলের মধ্যে ছয়টিই এসেছে অধিনায়ক লিওনেল মেসির পা থেকে। শক্তির বিচারে এই ম্যাচে আর্জেন্টিনা পরিষ্কার ফেভারিট হলেও কেপ ভার্দের প্রেসিডেন্ট নেভেসের চোখে ভিন্ন স্বপ্ন।

 

 

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হোসে মারিয়া নেভেসের সরাসরিই বলেন, তিনি মনে করেন কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে। তিনি আরও যোগ করেন, যখন কোনো দলকে নিয়ে প্রত্যাশা কম থাকে এবং সেই দলের মাঝে জয়ের তীব্র আকাঙ্ক্ষা থাকে তখন যেকোনো কিছুই সম্ভব। আর্জেন্টিনার বিপক্ষে তাদের জয়ের শতভাগ সম্ভাবনা আছে বলেই মনে করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com