1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

অফিসে যোগদানের মাত্র আড়াই ঘণ্টা পরই চাকরি নেই

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক 

 

নতুন চাকরি নিয়ে বেশ খুশি ছিলেন তিনি। প্রায় নয় মাস বেকার থাকার পর ভালো বেতনের চাকরি পেয়েছিলেন। কিন্তু নতুন কর্মস্থলে যোগ দেওয়ার মাত্র আড়াই ঘণ্টা পরই চাকরি হারাতে হলো তাকে।

 

 

 

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে। চাকরি হারানো ব্যক্তির নাম ক্রিস স্মলস। তিনি নিজের এই অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে লিখেছেন।

 

 

 

 

ক্রিস জানান, প্রায় নয় মাস বেকার থাকার পর একটি টেম্প এজেন্সির মাধ্যমে নতুন চাকরি পান তিনি। আগের চাকরির চেয়ে এখানকার বেতনও বেশি ছিল। তাই নতুন কর্মস্থলে যোগ দেওয়ার জন্য বেশ প্রস্তুতি নিয়েছিলেন।

 

 

তিনি লেখেন, চাকরিতে যোগ দেওয়ার আগের রাতে ভালোভাবে গোসল করেন। পরদিন সকালে নতুন কেনা পোলো শার্ট পরে অফিসে যান। প্রথম দিকে সবকিছু স্বাভাবিকই ছিল।

 

 

 

অফিসে পৌঁছানোর পর তার সুপারভাইজার তাকে পুরো কর্মস্থল ঘুরিয়ে দেখান। পরে একজন সহকর্মী তার প্রশিক্ষণ শুরু করেন।

 

 

কিন্তু প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি বদলে যায়। সুপারভাইজার তাকে আগেভাগে দুপুরের খাবার খেয়ে নিতে বলেন। এতে কিছুটা অবাক হন ক্রিস।

 

 

তিনি খাবার খেতে অফিসের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই কর্তৃপক্ষ তাকে ফোন করে। জানানো হয়, তার চাকরি আর থাকছে না।

 

 

কারণ জানতে চাইলে তাকে বলা হয়, ‘পরিচ্ছন্নতার সমস্যা’ রয়েছে। এ কারণেই তার নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানানো হয়।

 

 

ক্রিস বলেন, এ বিষয়ে তাকে আগে কেউ কিছু বলেনি। এমনকি সুপারভাইজারও তাকে কোনো প্রশ্ন করেননি। তিনি দাবি করেন, যথেষ্ট পরিচ্ছন্ন হয়েই তিনি অফিসে গিয়েছিলেন।

 

 

তবে পরে ক্রিস নিজের পোশাকের দিকে খেয়াল করে দেখেন, তার প্যান্টে কিছু লোম লেগে ছিল। তার ধারণা, এটিই হয়তো চাকরি হারানোর কারণ হতে পারে।

 

 

নিজের শরীর থেকে কোনো দুর্গন্ধ আসছিল কি না, সেটিও বন্ধুদের কাছে জানতে চেয়েছিলেন ক্রিস। বন্ধুরা তাকে জানিয়েছে, এমন কোনো গন্ধ তারা পায়নি।

 

 

চাকরি হারানোর এই ঘটনা নিয়ে রেডিটে আলোচনা শুরু হয়েছে। অনেকে ক্রিসের প্রতি সহানুভূতি জানিয়েছেন। কেউ কেউ বলেছেন, ‘পরিচ্ছন্নতার সমস্যা’ হয়তো চাকরি বাতিলের আসল কারণ ছিল না।

 

 

আবার কেউ কেউ মনে করছেন, ক্রিস নিজে বুঝতে পারেননি এমন কোনো পরিচ্ছন্নতার সমস্যা থাকতে পারে। তবে চাকরি বাতিলের প্রকৃত কারণ কী ছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

 

 

তথ্যসূত্র: গালফ নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com